---তরুণ বিশ্বাস,কলকাতা---
কলকাতার রবীন্দ্র সদনে একটি সমাজ সাংস্কৃতিক সন্ধ্যায় 'হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানটি ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৬ অনুষ্ঠিত হয়। ডক্টর দীপা দাসের সমন্বয়ে ৫০ জন গায়কের আমাদের জাতীয় সঙ্গীত 'বন্দে মাতরম'গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অসামান্য কৃতিত্ব পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন প্রবীণ বিজ্ঞানী ও যোগাচার্য ডঃ অরূপ মিত্র, আধ্যাত্মিক প্রচারক আচার্য ডঃ দেবাংশী হালদার, সমাজ বিজ্ঞানী ডঃ তাপস দে, রূপান্তরকামী অধিকারকর্মী রূপালী মল্লিক,প্রকাশক অনিমেশ প্রমাণিক,অধ্যাপক ডঃ প্রতাপরঞ্জন হাজরা, কবি জয়দীপ রায় চৌধুরী,আবৃত্তি কার অমৃতা ঘোষ ও শিখা হাজরা,গায়ক ঋষি চক্রবর্তী এবং প্রতি শ্রুতিশীল অভিনেত্রী সাথী পাল। হ্যালো কলকাতা'-র কর্মকর্তারা প্রত্যেক বিজয়ীকে পদক,উত্তরিয়া, শংসাপত্র এবং স্মারক প্রদান করেন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস-এর কর্মকর্তা অধ্যাপক ডঃ পার্থসারথি চক্রবর্তী, পরিমল মালাকার, সঙ্গীতা দাস,শিক্ষাবিদ দেবকন্যা সেন, রোটারি ক্লাব অফ কসবা-র উপদেষ্টা শুভ্রা দাস,গায়িকা সুমিতা মালাকার ও দীপা দাস এবং সঞ্চালিকা রাখি রায়।
ডঃ অশোক রায় ও নৃত্য পরিচালক মিতালী প্রামাণিক যুগলবন্দী একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে গান ও নাচের এক অপূর্ব মেলবন্ধন পরিবেশন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 'হ্যালো কলকাতা' ত্রিমাত্রিক সংবাদ-মিডিয়া,ইভেন্টস, পিআর ও চলচ্চিত্র-এর সম্পাদক-পরিচালক আশীষ বসাক।