
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের ভূমিকা প্রধান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ ( বাগীশিপ) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে।
তিনি আজ শুক্রবার (১৪ আগস্ট ) দুপুরে বাগীশীপ আনোয়ারা উপজেলা শাখার অধীনে পরিচালিত ৮ নং চাতরী ইউনিয়নের সিংহরা রক্ষা কালী মন্দির শ্রী শ্রী জ্যোতিষানন্দ গীতা বিদ্যা নিকেতনে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমাদের সন্তানদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে গীতা শিক্ষক, সংগঠন এর পাশাপাশি মায়েদের ভূমিকা না থাকলে সেই সন্তান কখনো প্রকৃত মানুষ হতে পারবেনা। আর সেই সন্তানরা কখনো মা বাবাদের প্রতি সম্মান দেখাবেনা। এই ধর্মীয় শিক্ষার অভাবে আমাদের তথাকথিত একাডেমিক শিক্ষিত সন্তানরা পরধর্মে ধর্মান্তরিত হচ্ছে এবং বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলছে।
প্রবীণ শিক্ষক তপন বৈদ্য এর সভাপতিত্বে বাগীশিপ আনোয়ারা উপজেলার সহ সভাপতি লিটন ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক দীপন দত্ত এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বাঁশখালী উপকূল কলেজের অধ্যাপক বাবুল দেব,উপস্থিত ছিলেন বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলার সদ্য ঘোষিত আহবায়ক হরিপদ চৌধুরী বাবুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী রুপন মহাজন, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাবলু মিত্র,বাগীশীপ আনোয়ারা উপজেলার সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা লায়ন অজিত নাথ, আনোয়ারা উপজেলার সভাপতি সাংবাদিক রুপন দত্ত, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক শ্রী রুবেল দাশ, শ্রী রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী বাবুল দাশ,বাগীশীপ আনোয়ারা উপজেলার সহ সভাপতি শ্রীযুক্ত জিতেন গুপ্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেন্টু কুমার রুদ্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিটন দত্ত মিটু, সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত রতন শীল,অর্থ সম্পাদক শাপলু গুপ্ত, সহ সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত মিথুন ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক শুভ চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুপন নাথ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ দত্ত, সহ আইন বিষয়ক সম্পাদক শ্রীযুক্ত জয় দেব বৈদ্য,শিক্ষিকা পূজা বৈদ্যসহ আরো অনেকে।