সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট ও সুদৃঢ় সীমান্ত সুরক্ষায় বিজিবি: ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর দূরদর্শী নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন কলকাতায় খুদে শিল্পীদের প্রতিভার মেলবন্ধন,বসে আঁকা প্রতিযোগিতার উৎসব আধুনিকায়ন ও বৈচিত্র্যের পথে বিটিভি চট্টগ্রাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত বরমা ইউনিয়নে ভোটের হাওয়া: ৬নং ওয়ার্ডে তারুণ্যের প্রতীক ও পরিবর্তনেরদূত বাবুল হোসেনের পক্ষে বাড়ছে জনস্রোত মানবতার সেবায় ব্রত নিয়েছেন Baby Flower Foundation এর free হেলথ ক্যাম্প কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া

প্রত্যুষা সিংহ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে।

তিনি শৈশবে লিটল এঞ্জেল লার্নিং হোম-এ নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে তৃতীয় শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-এ অধ্যয়ন করে এ সাফল্য অর্জন করেন।

প্রত্যুষা সিংহের পিতা তাপস সিংহ এবং মাতা শ্যামলী রানী সিংহ। তাঁদের বর্তমান ঠিকানা বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪। স্থায়ী নিবাস গ্রাম: আলোকদিয়া, ডাকঘর: হাজীপুর, উপজেলা: লালমাই, জেলা: কুমিল্লা।

তাঁর ছোট বোন অন্বেষা সিংহ, বর্তমানে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর ইংলিশ ভার্সনে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত। তাঁর দাদু মনোরঞ্জন সিংহ যুক্তরাষ্ট্র প্রবাসী এবং দিদি সবিতা রানী সিংহ।

ভবিষ্যতে একজন দক্ষ, মানবিক ও সেবাপরায়ণ চিকিৎসক (ডাক্তার) হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে প্রত্যুষা।

প্রত্যুষা সিংহের এই অসাধারণ সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা প্রত্যুষার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের সর্বাঙ্গীণ সফলতার জন্য সকলের আন্তরিক আশীর্বাদ ও শুভকামনা কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102