মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর, ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ আনোয়ারায় মোবাইল কোর্ট এর অভিযানে ১১ হাজার টাকা জরিমানা আদায় কলকাতায় জনতা দল ইউনাইটেড ৮৫তম বর্ষপূর্তি উদযাপন – টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধ বিহারে স্বর্গীয় সবিতা দাস ও স্বর্গীয় শ্যামলেন্দু বড়ুয়া স্মরণে পুণ্যদান অনুষ্ঠান ধোপাছড়ির ছয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বাহরাইনে গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদের বর্ষপূর্তি, নতুন গ্লোবাল কমিটি ঘোষণা সচেতনতাই সুরক্ষা,নিয়ম মানলেই নিরাপদ সড়ক গোবরডাঙায় পথ নিরাপত্তার বার্তা সিসিক প্রশাসকের সঙ্গে এসএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ: সিলেটে মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আলোচনা দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে সিলেটে চা শ্রমিকদের স্মারকলিপি কেওড়াতলা দেশবন্ধু পার্কে ত্রৈলোক্য চক্রবর্তীর ৫৬ তম প্রয়াণ দিবস উদযাপন

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জালালাবাদ থানা এলাকায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

মহানগরবাসীর জন্য মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাসব্যাপী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার ০৮ আগস্ট মহানগরীর জালালাবাদ থানাধীন ০৮ নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা। র্যালি ও সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের সচেতন জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং যুবসমাজ ও দেশের ভবিষ্যৎকে বিপথগামী করে। হতাশা থেকে অনেকে মাদকের দিকে ধাবিত হলেও মাদক কোনো সমস্যার সমাধান নয়; বরং এটি ব্যক্তি ও সমাজে আরও ভয়াবহ সংকট সৃষ্টি করে।
তিনি মাদক প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেন। একই সঙ্গে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শহর, গ্রামবাসী ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102