সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সচেতনতাই সুরক্ষা,নিয়ম মানলেই নিরাপদ সড়ক গোবরডাঙায় পথ নিরাপত্তার বার্তা সিসিক প্রশাসকের সঙ্গে এসএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ: সিলেটে মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আলোচনা দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে সিলেটে চা শ্রমিকদের স্মারকলিপি কেওড়াতলা দেশবন্ধু পার্কে ত্রৈলোক্য চক্রবর্তীর ৫৬ তম প্রয়াণ দিবস উদযাপন সিলেটে তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত- সাখাওয়াত সভাপতি, পান্না সাধারণ সম্পাদক বাঁশখালী বানবাসীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জামালের মৃত্যু, শোকের ছায়া গ্যাসের কালোবাজারির খবর করতে গিয়ে সাংবাদিককে মার! জানা ফুলে চাঞ্চল্য রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মানবাধিকার সংগঠনের নামে অপরাধের জাল বিস্তার—জবাবদিহির সময় এখনই

কেওড়াতলা দেশবন্ধু পার্কে ত্রৈলোক্য চক্রবর্তীর ৫৬ তম প্রয়াণ দিবস উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

বিপ্লবী মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী এ্যান্ড মার্টার যতীন দাস মেমোরিয়াল কমিটির পক্ষ থেকে ৯ আগষ্ট রবিবার ২০২৬ কলকাতার কেওড়াতলা মহাশ্মশান সংলগ্ন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতি সৌধ পার্কে মহারাজের মর্মর মূর্তির পাদদেশে ৫৬ তম প্রয়াণ দিবস উদযাপন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন সভার সভাপতি সুকমল মজুমদার,সাধারণ সম্পাদক সৌমেন গঙ্গোপাধ্যায়,আজকের শ্রদ্ধা তর্পণ দিবসের অতিথি মৃন্ময় সেনগুপ্ত,ডা.উৎপল বন্দ্যো পাধ্যায় এবং মণিশঙ্কর পট্টানায়ক প্রমুখ। প্রথমে মহারাজের মর্মর মূর্তির পাদদেশে মালা প্রদান করেন সূকমল মজুমদার,সৌমেন গঙ্গোপাধ্যায়,মণিশঙ্কর পট্ট নায়ক,রূপরাধা পাল,কাকলী মজুমদার,রানা রায়,রতন পাল,রিমা দে,রাজকুমার বসাক,সুব্রত দাস,মহুয়া রায়,মৃন্ময় সেনগুপ্ত,দেবাশীষ মুখার্জি,বিমল চক্রবর্তী প্রমুখ। প্রথমে সমিতির সভাপতি সুধীর রঞ্জন রায় অসুস্থতার কারণে তার বক্তব্য লিখিত পাঠ করেন রাজকুমার বসাক। সূচনা সঙ্গীত”ভারত ভাগ্য বিধাতা”পরিবেশন করেন বলাই রায় চৌধুরী ও সৌমেন গঙ্গোপাধ্যায়,বক্তব্য রাখেন সভার সভাপতি সুকমল মজুমদার,সৌমেন গঙ্গোপাধ্যায,মৃন্ময় সেনগুপ্ত,মণিশঙ্কর পট্টানায়ক এবং ডাক্তার উৎপল ব্যানার্জী। সবশেষে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন কাকলী মজুমদার সভার সভাপতি সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102