সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সচেতনতাই সুরক্ষা,নিয়ম মানলেই নিরাপদ সড়ক গোবরডাঙায় পথ নিরাপত্তার বার্তা সিসিক প্রশাসকের সঙ্গে এসএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ: সিলেটে মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আলোচনা দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে সিলেটে চা শ্রমিকদের স্মারকলিপি কেওড়াতলা দেশবন্ধু পার্কে ত্রৈলোক্য চক্রবর্তীর ৫৬ তম প্রয়াণ দিবস উদযাপন সিলেটে তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত- সাখাওয়াত সভাপতি, পান্না সাধারণ সম্পাদক বাঁশখালী বানবাসীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জামালের মৃত্যু, শোকের ছায়া গ্যাসের কালোবাজারির খবর করতে গিয়ে সাংবাদিককে মার! জানা ফুলে চাঞ্চল্য রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মানবাধিকার সংগঠনের নামে অপরাধের জাল বিস্তার—জবাবদিহির সময় এখনই

রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

চট্টগ্রামের ইপিজেড কমপ্লেক্স এলাকায় রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে একটি সুশৃঙ্খল ও সফল বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কর্মসূচি উদ্বোধনকালে ক্লাব এর সভাপতি রোটারিয়ান মোহাম্মাদ নাজমুল হক বলেন, বিশ্বজুড়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অপরিহার্য হয়ে পড়েছে। পরিবেশ সংরক্ষণ এবং টেকসই সবুজায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয় । একই সঙ্গে রোপন করা চারাগুলোর সুরক্ষা নিশ্চিত করা হয় ।
পরিবেশ রক্ষায় রোটারি ক্লাবগুলো সারা বিশ্বে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব চট্টগ্রাম সিটি এই বৃক্ষ রোপণের আয়োজন করা হয় । এসময় ক্লাব সভাপতি তার বক্তব্যে বলেন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন ও এর রক্ষণাবেক্ষণ এ সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন । উক্ত কর্মসূচি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান জনাব নাজমুল হক-এর নেতৃত্বে এবং প্রজেক্ট চেয়ারম্যান পিপি রোটারিয়ান জনাব কামরুল মোর্শেদ তমালের সুচিন্তিত পরিকল্পনায় যথাযথভাবে বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট এডভোকেট উত্তম কুমার দত্ত, পিপি রোটারিয়ান জনাব খুরশিদ আলম, আইপিপি রোটারিয়ান জনাব আনোয়ারুল কবির চৌধুরী, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান জনাব নয়ন শীল এবং অর্থ সচিব রোটারিয়ান জনাব অসীম বিশ্বাসসহ ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। এছাড়াও, ইনভেস্টরস ক্লাব, বেপজা’র ব্যবস্থাপক মোঃ নুরুন্নবী চৌধুরীর সার্বিক সহযোগিতা ও সহায়তার জন্য আয়োজক কর্তৃপক্ষ তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102