সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ সজীব উদ্দিন চন্দনাইশে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-৩ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জিম্বাবুয়ে ‘এ’দলের সঙ্গে ড্র করল বাংলাদেশ সরকার নকলমুক্ত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে: সিলেটে শিক্ষামন্ত্রী ভাইরাল হতে আসছে ‘প্রেমের ভাইরাস’ প্রান্তিক ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কার্যকরী কমিটি গঠিত চেয়ারম্যান প্রফেসর ডা. কনক, সেক্রেটারি দেবাশীষ কলকাতার সুজাতা সদনে ‘মায়ামৈত্রী’র বর্ণাঢ্য সুর ও নৃত্যের মূর্চ্ছনা কলকাতায় পঞ্চম দার সুরে নস্টালজিয়ার জাদু, মুগ্ধ করল ‘দিল সে পঞ্চম” – যুব সমাজই দেশের চালিকা শক্তি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ৫৯ তম প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক আজকের জিনিয়াসরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জিম্বাবুয়ে ‘এ’দলের সঙ্গে ড্র করল বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচও ড্র করল বাংলাদেশ ইমার্জিং দল। এদিন হাফ সেঞ্চুরি করেছেন আশিকুর রহমান শিবলি। এছাড়া অর্শশতক করে বাংলাদেশকে পথ দেখান জাকের আলী অনিক। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন শাহাদাত হোসেন দিপু, প্রিতম কুমার, ইফতেখার হোসেন ইফতি ও আফিফ হোসেনরা।

এর আগে ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় চার দিনের ম্যাচে ফলোঅনে পড়তে হয় বাংলাদেশ ইমার্জিং দলকে। পরে শিবলি ও জাকেরের হাফ সেঞ্চুরিতে হার বাঁচিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় চার দিনের ম্যাচও ড্র হয়েছে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৮ উইকেট নিয়ে শনিবার (২৭ জুন) ২০০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে আগের দিনের সঙ্গে ২ রানের বেশি যোগ করতে পারেননি স্বাগতিকরা। ২০২ রানে অল আউট হয় বাংলাদেশ। তারা দুজনে মিলে ৫৪ রানের জুটি গড়েন।

বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন ভিনসেন্ট মাসেকেসা। ডানহাতি অফ স্পিনারের বলে কভারের উপর দিয়ে খেলার চেষ্টা করতে গিয়ে জোনাথন ক্যাম্পবেলকে ক্যাচ দিয়েছেন দিপু। ৫৬ বলে ২২ রানে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার। তিনে নেমে সুবিধা করতে পারেননি ইফতেখার হোসেন ইফতি। রানের খাতা খুলতে পারেননি তিনি।

প্রথম ইনিংসে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র হাফ সেঞ্চুরি পেয়েছিলেন জাকের। দ্বিতীয় ইনিংসেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন। ৯৭ বলে হাফ সেঞ্চুরি পাওয়া জাকের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬ চার ও এক ছক্কায় ১০২ বলে ৫৬ রানের ইনিংস খেলে।

তাকে সঙ্গ দেওয়া আশরাফুল হাসান ১০ রান করেছেন। বাংলাদেশের ৫ উইকেটে ১৭০ রান করার বিপরীতে জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট পেয়েছেন মাসেকেসা।

দিন শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিসিবির পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক গডনে কাসওয়া।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102