মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উষা গাঙ্গুলী মঞ্চে পূর্বপুটিয়ারী অ্যাকাডেমী অফ ড্যান্স এর রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী দমদম ক্যান্টনমেন্ট”আড্ডা জোন”এর স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব সন্দ্বীপে নারী ও শিশু অধিকার বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সাতকানিয়ার ছদাহার পাহাড়কূলে আমের বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি আনোয়ারার এক অসহায় পরিবারের আর্তনাদের গল্প সন্দ্বীপে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে, থানায় মামলা চাকলা বাবা লোকনাথের তিরোধান দিবসে উপচেপড়া ভিড় ভক্তদের চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদে ফিজিওথেরাপি এন্ড ডেন্টাল হাসপাতাল উদ্বোধন গৌরবের ১১ বর্ষে ‘সারা আনোয়ারা কলকাতার ন্যাশনাল লাইব্রেরীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

সাতকানিয়ার ছদাহার পাহাড়কূলে আমের বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সাতকানিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা পাহাড়কূলে আম চাষে ব্যাপক সাফল্য পেয়েছে আম চাষীরা।
তাদের মধ্যে একজন হচ্ছে সিআইএমসিএস এর এডমিন মোহাম্মদ ইসমাইল।
উনি একজন সফল আম চাষী।উনি ১হেক্টর পাহাড়ি জমির উপর আম চাষ করে সাফল্যে পেয়েছেন। উনার আম বাগানে আমের মধ্য উল্লেখযোগ্য হচ্ছে বারি-৪,আম্রপালি, হাড়ি ভাঙ্গা ইত্যাদি।
এব্যাপারে কৃষক মনির আহমদ বলেন–মাটির গন্ধ, রোদের তাপ আর ঘাম ঝরানো পরিশ্রমের পর যখন গাছে থোকায় থোকায় সোনালী আম ঝুলে, তখন মনে হয় জীবনের সব কষ্ট সার্থক! এই আমগুলো কেবল ফল নয়, আমার তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন।
এব্যাপারে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আয়ুব আলী বলেন–বর্তমানে আম চাষে সাফল্যের হার বেশ আশাব্যঞ্জক। আধুনিক প্রযুক্তি, ড্রিপ সেচ এবং উন্নত জাতের ব্যবহারে উৎপাদন বহুগুণ বেড়েছে আমাদের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও পরামর্শ প্রধান করা হচ্ছে তবে আবহাওয়ার পরিবর্তন ও রোগবালাই নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখা প্রয়োজন
এব্যাপারে বাগানের তত্বাবধায়ক ইছা বলেন..আমরা চলতি বছরে যত টাকা ইনভেস্ট করে সফলতা পাওয়ার আশা করছি আশা করছি তার চেয়ে কয়েকগুন বেশিতে বিক্রি করতে পারব বলে আশা করি। আগামী এক সপ্তাহের মধ্যে আম উঠাতে পারবো তাই আমরা মহা খুশি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102