বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষিদের পাশে সরকার সবসময় রয়েছে: চন্দনাইশে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরদর্শনকালে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষি, প্রাণী ও মৎস্য চাষিদের পুনর্বাসন ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে উপকরণ বিতরণ করলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি, মৎস‍্য অধিদপ্তরের আয়োজনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বেগম বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য ও কৃষি খাতকে দ্রুত ঘুরে দাঁড় করাতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ (সংসদীয় আসন-২৯১) এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। তিনি বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুত পুনর্বাসনের মাধ্যমে উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি উপকারভোগীদের উদ্দেশে সরকারের দেওয়া সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অন‍্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার ভুমি (এসিল‍্যান্ড) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেন, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার, মৎস‍্য অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো: আনোয়ার হোসেন
জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম,
উপজেলা মৎস‍্য কর্মকর্তা তানভীর আহসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উপকারভোগী কৃষি ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102