রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স সিলেটে বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী মাতৃদিবসে সমাজের গন্ডি ভাঙা নারীদের সম্মানে মনিপাল হাসপাতাল সিলেটে সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন মাতৃদিবসে সমাজের গন্ডি ভাঙা নারীদের সম্মানে মনিপাল হাসপাতাল লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটনের ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি ঘোষণা পূর্ব গড়িয়া বৃজি শ্রীশ্রী শিব কালী নবগ্রহ মন্দিরের বাৎসরিক উৎসব চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক হলেন জামশেদ জিসান প্রবাসীদের জন্য চালু হচ্ছে আধুনিক আবাসন প্রকল্প- প্রবাসী কল্যাণ মন্ত্রী গৌরবময় ৩২ বছর রুবি জেনারেল হসপিটালে বিএমটি এর উদ্বোধন

“‘বিয়ে করবো তোমাকেই’—নতুন চমক নিয়ে ফিরছেন শিহাব মন্ডল”

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ

ভালোবাসা, পরিবার আর নাটকীয় টানাপোড়েন—এই তিনের মিশেলে নির্মিত হয়েছে নতুন একক নাটক ‘বিয়ে করবো তোমাকেই’। রচনা ও পরিচালনায় রয়েছেন গুনি ও মেধাবী নির্মাতা শিহাব মন্ডল। ঢাকার ব্যস্ত নগরজীবন থেকে শুরু করে কক্সবাজারের সমুদ্রসৈকতের মনোরম দৃশ্য—দুটি ভিন্ন আবহে চিত্রায়িত এই নাটকটি দর্শকদের জন্য ভিজ্যুয়াল ও আবেগের দিক থেকে আলাদা অভিজ্ঞতা দিতে যাচ্ছে।
নাটকটি মুক্তি পাচ্ছে, আজকে বুধবার (২২ তারিখ) দুপুর ২টায়, ইউটিউব ভিত্তিক প্ল্যাটফর্ম E Tube Entertainment-এ। নাটক টি প্রযোজনা করেছেন শিহাব মন্ডল। অভিনয়ে দেখা যাবে, ইফতেখার ইফতি, তাসনুবা নিঝুম, মাসুম বাসার, মিলি বাসার, ইমরান আজান, কাজী রাজু ও জোনাক নাজ সহ একঝাঁক শিল্পীকে। ক্যামেরার পেছনে ছিলেন সিরাজ খান, যিনি লোকেশনগুলোকে তুলে ধরেছেন নান্দনিকভাবে।
গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এটি মূলত একটি রোমান্টিক ড্রামা, যেখানে ভালোবাসা আর পারিবারিক সিদ্ধান্তের দ্বন্দ্ব ফুটে উঠেছে। গল্পে দেখা যায়, নায়িকার পরিবার তার বিয়ে ঠিক করে বাবার ঘনিষ্ঠ বন্ধুর ছেলের সঙ্গে। কিন্তু নিজের পছন্দের বাইরে এই বিয়েতে রাজি নয় নায়িকা। একসময় সে নিজের ভালোবাসার মানুষের হাত ধরে সব বাধা উপেক্ষা করে পালিয়ে যায়। তাদের গন্তব্য কক্সবাজার—স্বপ্ন আর স্বাধীনতার প্রতীক হয়ে ওঠা এক জায়গা।
কিন্তু গল্প সেখানেই থেমে থাকে না। পরিবারের উদ্বেগ, সামাজিক চাপ এবং আইনি জটিলতার মধ্যে পড়ে তারা, শেষ পর্যন্ত পুলিশি সহায়তায় তাদের উদ্ধার করা হয়। এরপর কী হয়? ভালোবাসা কি জয়ী হয়, নাকি পরিবার ও সমাজের সিদ্ধান্তই শেষ কথা হয়ে দাঁড়ায়—এই প্রশ্নগুলোর উত্তর মিলবে নাটকের শেষাংশে।
নির্মাতা শিহাব মন্ডল আশা করছেন, তরুণ প্রজন্মের আবেগ, ভালোবাসার সাহস এবং পরিবারের সঙ্গে সম্পর্কের জটিল বাস্তবতা—সবকিছু মিলিয়ে ‘বিয়ে করবো তোমাকেই’ দর্শকদের মনে দাগ কাটবে। রোমান্সের সঙ্গে বাস্তবতার মিশেল এই নাটকটি বিনোদনের পাশাপাশি ভাবনার খোরাকও জোগাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102