শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও সন্ত্রাসের ব্যাপারে আমার কাছে কোন আপোস নেই : সরওয়ার জামাল নিজাম এমপি প্রতিটি হৃদ্‌স্পন্দন হোক সুস্থ ও শক্তিশালী: মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ায় হৃদ্‌স্বাস্থ্য সম্মেলন বলিউড স্টাইলে বার্থডে করলেন মডেল মৌ রহমান চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ

বলিউড স্টাইলে বার্থডে করলেন মডেল মৌ রহমান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মো আবদুল করিম সোহাগ

মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমান। আজ ২৪ সেপ্টেম্বর তার জন্মদিন। জন্মদিন উপলক্ষে করেছেন বিশেষ ফটোশুট। বলিউড তারকাদের মতো উদযাপন করেছেন জন্মদিনের প্রথম প্রহর।

বিশেষ এই দিনটি নিয়ে মৌ জানান, জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি।

আরটিভির লুক অ্যাট মি ম্যাগাজিনের মডেল হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড, পুরবী জুয়েলার্সসহ বেশ কিছু নামীদামী প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

কোকোলা ক্রিম বিস্কুটের বিজ্ঞাপণচিত্রসহ আরও বেশকিছু টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন। কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের ‘চোখ তো সরে না’, মিলন মাহমুদের ‘হাতটা ধরো’সহ বেশকিছু মিউজিক ভিডিওর মডেল হিসেবে অভিনয় করেছেন তিনি।

মৌ অভিনয় করেছেন সকাল আহমেদের ‘শান্তিপুরে অশান্তি’ও রিপন নাগ পরিচালিত চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’-তে। অভিনয় করেছেন আরও বেশকিছু জনপ্রিয় টেলিভিশন নাটকেও।

ভালো গল্প হলেই তিনি চলচ্চিত্রে অভিনয় করতে চান এমনটাই জানিয়েছেন মৌ। তিনি বলেন, ‘মনের মতো গল্প হলে সিনেমাতে কাজ করার ইচ্ছে আছে।’

বাবা চেয়েছিলেন ডাক্তার হবো কিভাবে যে হঠাৎ করে মিডিয়ায় যুক্ত হয়ে গেলাম আমি আসলে নিজেও জানি না—বক্তব্য মৌ রহমানের। বাবা ব্যবসায়ী। দুই ভাই বোনের মধ্যে মৌ বড়। পড়াশোনা করছেন শান্তা মারিয়ামে ফ্যাশন ডিজাইনে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102