
—তরুণ বিশ্বাস,কলকাতা—
বিশিষ্ট সঙ্গীতশিল্পী ড.ভূপেন হাজারিকার শতবর্ষ উদযাপন উপলক্ষে দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর উদ্যোগে প্রেসক্লাব কলকাতায় ১৪ সেপ্টেম্বর সোমবার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ড.দেবাশীষ মিত্র,বিশেষ অতিথি বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও গায়ক গৌতম বসু,বিশিষ্ট গীতিকার ও চলচ্চিত্র পরিচালক প্রিয় চট্টোপাধ্যায়,শিক্ষাবিদ ও মিডিয়া সমন্বয়কারী বংশীবাদক চট্টোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শ্যামল চক্রবর্তী,কার্যক্রম সমন্বয়কারী দি সায়েন্স অ্যাসোসিয়েশন বেঙ্গল এর সচিব ড.শুভব্রত রায় চৌধুরী,ডক্টর হাজারিকা গানের সমাপনী কোরাস ড.মধুমিতা রায় চৌধুরী মেলার সম্পাদক ড.অর্পব ব্যানার্জি প্রমুখ।