রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব ডিম দিবস উদযাপন”রবীন্দ্র তীর্থে”মন্ত্রী রাজেশ মাহাতা – পটিয়ায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় নেই: এমপি এনামুল হক এনাম বোয়ালখালীর চন্ডীতীর্থ মেধস আশ্রমে দেবী পক্ষের সূচনা শুভ মহালায় পালিত দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম চায়ের চুমুকে পুজোর আড্ডা,গল্ফ গার্ডেন্সে নতুন রূপে ‘চুমুকের আয়োজন লংগদুতে উপজেলা যুবদলের সদস্য সচিব ছৈয়দ ইউনুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দুর্গা পূজা ঘিরে আনোয়ারা থানা প্রশাসনের মতবিনিময়

সাংসদ সরওয়ার জামাল নিজামের সাথে পূজা উদযাপন পরিষদ আনোয়ারার নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সাংসদের সাথে পূজা সংক্রান্ত  সার্বিক বিষয়ে আলোচনা করেছেন।
‎মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর )  সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডের সাংসদের বাসায় এই সৌজন্য সাক্ষাৎ করা হয়।
‎এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার নবনির্বাচিত সভাপতি বাচ্চু কান্তি দে ও সাধারণ সম্পাদক পুলক দত্ত সহ নবনির্বাচিত পুরো কমিটি সাংসদকে ফুলেল শুভেচছা জানান।

‎এসময় সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি বলেন, আসন্ন শারদীয় উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। সকল ভেদাভেদ ভুলে সকলের মঙ্গলের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

সাংসদের সাথে সাক্ষাৎ কালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও আনোয়ারা কর্ণফুলী হিন্দু সুরক্ষা নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102