
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সাংসদের সাথে পূজা সংক্রান্ত সার্বিক বিষয়ে আলোচনা করেছেন।
মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডের সাংসদের বাসায় এই সৌজন্য সাক্ষাৎ করা হয়।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার নবনির্বাচিত সভাপতি বাচ্চু কান্তি দে ও সাধারণ সম্পাদক পুলক দত্ত সহ নবনির্বাচিত পুরো কমিটি সাংসদকে ফুলেল শুভেচছা জানান।
এসময় সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি বলেন, আসন্ন শারদীয় উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। সকল ভেদাভেদ ভুলে সকলের মঙ্গলের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।
সাংসদের সাথে সাক্ষাৎ কালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও আনোয়ারা কর্ণফুলী হিন্দু সুরক্ষা নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।