সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি

কলকাতার বিজয়গড়ে “কালের মন্দিরা”র উদ্যোগে সুরের মূর্ছনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

বিশিষ্ট সংগীতজ্ঞ তপন অলকা মজুমদারের সুরে মুখর বিজয়গড়,বৃষ্টি ভেজা মেঘলা দিনে’মুগ্ধ সাংস্কৃতিক সন্ধ্যা বর্ষার স্নিগ্ধ সন্ধ্যায় বিজয়গড় কালের মন্দিরার উদ্যোগে আয়োজিত “বৃষ্টি ভেজা মেঘলা দিনে” সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরের মূর্ছনায় মুগ্ধ হলেন উপস্থিত দর্শক- শ্রোতারা। বিজয়গড়ের কুলেন্দু সোম প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী শ্রী তপন মজুমদার ও শ্রীমতি অলকা মজুমদার। দু’জনের কণ্ঠে একের পর এক কালজয়ী ও হৃদয় স্পর্শী গানের পরিবেশনা অনুষ্ঠানে এনে দেয় এক অনন্য আবহ। বর্ষার আবেগ ঘন পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে তাঁদের সুরেলা উপস্থাপনা দর্শকদের মন ছুঁয়ে যায়। প্রতিটি গানের শেষে করতালিতে মুখর হয়ে ওঠে গোটা প্রেক্ষাগৃহ। তাঁদের গায়কী,মঞ্চ উপস্থিতি এবং আন্তরিক পরিবেশনা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তোলে। গানের পাশাপাশি কবিতা,গল্পপাঠ ও শ্রুতি নাটকের পরিবেশনায় সমৃদ্ধ হয়ে ওঠে সন্ধ্যার সাংস্কৃতিক আসর। তবে অনুষ্ঠানের কেন্দ্র বিন্দুতে ছিলেন তপন মজুমদার ও অলকা মজুমদার। তাঁদের সুরের জাদুতে আবেগ,নস্টালজিয়া এবং বাংলা গানের ঐতিহ্য যেন নতুন করে প্রাণ ফিরে পায়। অনুষ্ঠানের সমগ্র ভাবনা ও পরিকল্পনায় ছিলেন বিজয়গড় কালের মন্দিরার কর্ণধার কবিতা ভট্টাচার্য। তাঁর উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যা শিল্প সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102