বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাহিমের সাফল্যে গর্বিত বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বিভিন্ন মামলায় দুই নারী সহ হাকিমপুরে আটক ৬। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সিলেটের জন্য ডেঙ্গু কীট হস্তান্তর তথাকথিত উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে  – আনোয়ারায় রুহুল কবির রিজভী সিলেটে যোগদান করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন তারেক রহমানের নির্দেশে বাঁশখালীতে ত্রাণ সহায়তা করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী নায়িকা হতে যাচ্ছে বিউটি কুইন ওয়াফিয়া সাদিকা নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প চলছে: সিসিক প্রশাসক সরকারি গাছ বিক্রির অভিযোগে চাঞ্চল্য,সায়ণ ও আশিস ব্যানার্জীর বিরুদ্ধে ক্ষোভ

নায়িকা হতে যাচ্ছে বিউটি কুইন ওয়াফিয়া সাদিকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ 

ঢাকার মেয়ে ওয়াফিয়া সাদিকা জিতে নিয়েছেন ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর চ্যাম্পিয়নের মুকুট। রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউসে অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফিনালে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের হাত থেকে বিজয়ের মুকুট গ্রহণ করেন তিনি। তবে এই সাফল্যকে শুধু একটি প্রতিযোগিতার অর্জন হিসেবেই দেখছেন না ওয়াফিয়া। তার লক্ষ্য আরও বড়, চলচ্চিত্রে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করা।
স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শুরু হয়েছিল ৩০ জন প্রতিযোগীকে নিয়ে। একাধিক ধাপের কঠিন বাছাই শেষে সেরা আটজন প্রতিযোগী জায়গা করে নেন গ্র্যান্ড ফিনালে। আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, র‌্যাম্প ওয়াক ও সামগ্রিক পারফরম্যান্সে বিচারকদের মুগ্ধ করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মুকুট ওঠে ওয়াফিয়া সাদিকার মাথায়।
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা ওয়াফিয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি সাংবাদিকতা ও প্রিন্ট মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক (সম্মান) অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তার ভালোবাসা অনেক দিনের। ছোটবেলা থেকেই নিজেকে একজন অভিনেত্রী হিসেবে গড়ে তোলার স্বপ্ন লালন করে আসছেন তিনি।
চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের স্বপ্নের কথা জানিয়ে ওয়াফিয়া বলেন, চলচ্চিত্রে কাজ করতে চাই। ভালো গল্প ও মানসম্মত চিত্রনাট্যের অপেক্ষায় আছি। আমার স্বপ্ন দেশের গুণী অভিনেতা মোশাররফ করিমসহ আরও অনেক খ্যাতিমান শিল্পীর সঙ্গে কাজ করা।তিনি আরও বলেন, আফসানা মিমি, বিপাশা হায়াত ও অপি করিমের মতো দক্ষ ও সম্মানিত অভিনেত্রীদের কাজ আমাকে সবসময় অনুপ্রাণিত করে। তাদের মতো একজন অভিনয়শিল্পী হিসেবে দর্শকের ভালোবাসা অর্জন করাই আমার সবচেয়ে বড় স্বপ্ন।
দেশীয় চলচ্চিত্রেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না ওয়াফিয়া। তার ইচ্ছা আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। এ প্রসঙ্গে তিনি বলেন, সৃজনশীল, মানসম্মত ও অর্থবহ কাজের মাধ্যমে বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে বিশ্বের দরবারে গর্বের সঙ্গে তুলে ধরতে চাই।
পরিশেষে বলা যায় ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শোবিজে ওয়াফিয়া সাদিকার নতুন যাত্রা শুরু হলো। সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট জয়ের পর এবার তার চোখ অভিনয়ে। বিশেষ করে ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং নিজের মেধার মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়াই এখন এই নবাগতের সবচেয়ে বড় লক্ষ্য। তার জন্য অনেক অনেক শুভ কামনা

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102