সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি

জ্ঞান মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতের অনন্য আসর,সাবির খানকে শ্রদ্ধায় সুরাঞ্জলি ‌‌

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা–– ‌ ‌‌ ‌‌

দুই দিন ধরে কলকাতার জ্ঞান মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতের আবেশে মুখর হয়ে উঠল, পণ্ডিত জসরাজ মিউজিক ফেস্টিভ্যাল’। সদ্য প্রয়াত কিংবদন্তি তবলা শিল্পী উস্তাদ সাবির খানের স্মৃতির উদ্দেশে আয়োজিত এই উৎসবের উদ্যোগ নেন বিশ্বখ্যাত সানাই শিল্পী পণ্ডিত লোকেশ আনন্দ। তাঁর কথায়,ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবের সূচনায় উস্তাদ সাবির খানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর মঞ্চে একে একে পরিবেশন করেন মাল্যবান চ্যাটার্জী, হিন্দোল মজুমদার এবং সেতার শিল্পী পণ্ডিত পার্থ বোস। পুরিয়া ও বিহাগ রাগের মনোমুগ্ধকর উপস্থাপনায় প্রথম দিনের আসর স্মরণীয় হয়ে ওঠে। দ্বিতীয় দিনে রোজী দত্ত ও পণ্ডিত কৌশিক ভট্টাচার্যের কণ্ঠে রাগভিত্তিক পরিবেশনার পর উৎসবের শেষ পর্বে সরোদে রাগ সুরদাসী মল্লার পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী পণ্ডিত অভিষেক লাহিড়ী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সরোদ বাদক পণ্ডিত অলোক লাহিড়ী। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে পুত্রের শিল্পসাধনার প্রশংসার পাশাপাশি পণ্ডিত লোকেশ আনন্দের সানাই বাদন ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। দুই দিনের এই উৎসব সঙ্গীতপ্রেমীদের মনে দীর্ঘদিন সুরের অনুরণন জাগিয়ে রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102