সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি

কলকাতার নববারাকপুর‘স্মৃতির খেয়া’র প্রকাশ,সাহিত্য-সংগীতে মুখর সন্ধ্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

তরুণ‌ বিশ্বাস কলকাতা–

– সাহিত্য,সংগীত ও মননচর্চার আবহে নববারাকপুরের রামকৃষ্ণ পাঠাগারের বিবেকানন্দ মঞ্চে প্রকাশিত হল‘স্মৃতির খেয়া’সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষ সংখ্যা। শিক্ষিকা ও সুলেখিকা গৌরী বিশ্বাস মিত্রের সম্পাদনায় প্রকাশিত ৬০ পাতার এই পত্রিকায় স্থান পেয়েছে কবিতা,ছোটগল্প,উপন্যাস, প্রবন্ধ ও নিবন্ধ। সুধন্য সঙ্গীতালয়ের পরিচালনায় অনুষ্ঠানের সূচনায় ‘আনন্দ ধ্বনি’ প্রতিষ্ঠানের শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন ও প্রয়াত শিক্ষিকা রেখা মিত্র,শিক্ষানুরাগী রবীন্দ্রনাথ মিত্র এবং সার্বণী মিত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পত্রিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়। ভাষার মাতৃ স্বরূপা সংস্কৃত’বিষয়ক আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ পূর্ণেন্দু বসু, অধ্যাপক শম্ভুনাথ দে ও সাহিত্যিক শ্যামসুন্দর গুই। সংস্কৃত ভাষার ঐতিহ্য ও চর্চার গুরুত্ব তাঁদের বক্তব্যে উঠে আসে। গৌরী বিশ্বাস মিত্র বলেন,সাহিত্য সমাজের দর্পণ। মানুষের কথা,সময়ের কথা এবং মূল্যবোধের কথাই সাহিত্যের মাধ্যমে প্রকাশ পায়।”কবিতা পাঠ ও সংগীত পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102