সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি

সংস্কৃতির বন্ধনে মছলন্দপুরে সৃজন কলা কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

উত্তর ২৪ পরগনার শিল্প- সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করতে মছলন্দপুর সৃজন কলা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যা। গান,নৃত্য ও সৌহার্দ্যের আবহে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অর্পণ বোস,অনন্ত চক্রবর্তী, কালাচাঁদ শীল,গোপাল সাহা,কৃশানু রায়, নিউটন রায়-সহ এলাকার বহু সংস্কৃতি প্রেমী মানুষ। সংস্থার সদস্যরা অতিথিদের উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বক্তারা সৃজন কলা কেন্দ্রের ধারাবাহিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। কেন্দ্রের পরিচালিকা ও নৃত্যশিক্ষিকা রণিতা দাস জানান,শিশু ও তরুণ প্রজন্মকে সৃজন শীল পথে এগিয়ে নিতে এখানে নিয়মিত কত্থক,ভরতনাট্যম,উদয় শঙ্কর শৈলীর নৃত্য,রবীন্দ্র নৃত্য, সৃজনশীল নৃত্য এবং জিমন্যাস্টিকসের প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁর মতে, সংস্কৃতির চর্চাই সমাজে ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম হাতিয়ার। প্রাণবন্ত এই আয়োজন উপস্থিত সকলের মন জয় করে।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102