সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি

চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন,কংসরাজ দত্ত সভাপতি, জে কে শর্মা সাধারণ সম্পাদক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামে ঐতিহ্যবাহী কবিগান ও লোকসংস্কৃতির বিকাশে কাজ করা চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

‎রবিবার (২৮ জুন) নগরীর চকবাজারস্থ ফুলতলা এলাকায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

‎সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবিয়াল কংসরাজ দত্ত এবং সঞ্চালনা করেন কবিয়াল রবিশঙ্কর দে রুবেল।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিয়াল আব্দুল আজিজ সরকার। প্রধান আলোচক ছিলেন কবিয়াল শ্যামল শীল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা বিষ্ণুপদ সরকার, পৃষ্ঠপোষক মো. মন্নান ভূঁইয়া ও ড. রাজ কুমার আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন প্রদীপ রুদ্র।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দিলীপ সরকার, নিরঞ্জন ঘোষ, জাহেদ সরকার, বিকাশ দত্ত, মাধবী ভট্টাচার্য্য, কমল বসাক, শিমন বসাক, সুমন দেবনাথ, আশুতোষ চক্রবর্তী রাম, উত্তম বাইন, রণতোষ নমঃ, বিজয় দেবনাথ, সমীর বাইন, স্বরূপ দত্ত, টিপু আচার্য্য, নির্মল দাশ, বিমল দাশসহ সমিতির অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

‎সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কবিয়াল কংসরাজ দত্তকে সভাপতি, কবিয়াল জে. কে. শর্মাকে সাধারণ সম্পাদক, নিরঞ্জন ঘোষকে কোষাধ্যক্ষ এবং জাহেদ সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

‎নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কবিগান, লোকসংস্কৃতি ও কবিয়ালদের সৃজনশীল কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করবে বলে জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102