রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত,পলাশ বিশ্বাস সভাপতি, গৌতম ওয়াদ্দেদার সাধারণ সম্পাদক নির্বাচিত  বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস,সচেতনতার বার্তা দিল মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া আনোয়ারায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু “অপরাধীদের আজকে গ্রেফতার করে দিই, কালকে বের হয়ে আসে,এদের পাশে কারা দাঁড়ায়?”-কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম আগামীকাল শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনে সিসিক প্রশাসক: পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গঠনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: সিসিক প্রশাসক শৈলকূপায় মোটা চাউল চিকন করে রমরমা বানিজ্য রাজবেড়িয়া-মরিচা-মাসুন্দায় শ্রীশ্রীবাবা লোকনাথের মহোৎসব ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে স্বাগত মিছিল সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি: আমরা ডেঙ্গুমুক্ত নগরী চাই: সিসিক প্রশাসক

জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদের কণ্ঠে জমকালো হলো BIFA অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেক্স
‎বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান BIFA অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলেন সদ্য Mrs. Independent International খেতাব বিজয়ী জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ। অনুষ্ঠানের উদ্বোধনী অংশ উপস্থাপনার দায়িত্ব পালন করেন তিনি।
‎গ্ল্যামার, আত্মবিশ্বাস ও সাবলীল উপস্থাপনায় শুরু থেকেই দর্শকদের মুগ্ধ করেন তমা। বিশেষ করে দেশের দুই কিংবদন্তি গুণী শিল্পীকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা প্রদান পর্ব উপস্থাপনা করাকে নিজের জীবনের অন্যতম বড় গর্ব বলে উল্লেখ করেন তিনি।
‎তমা রশিদ বলেন, “এত বড় একটি মঞ্চে দাঁড়িয়ে দেশের দুইজন কিংবদন্তি মানুষকে সম্মাননা দেওয়ার মুহূর্ত উপস্থাপনা করা আমার জন্য সত্যিই আবেগের ও গর্বের। এই স্মৃতি আমি সারাজীবন মনে রাখবো।”
‎প্রথমবারের মতো এত বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অফিসিয়াল ওপেনিং হোস্ট হিসেবে দায়িত্ব পালন করে উচ্ছ্বাস প্রকাশ করেন তমা। তিনি জানান, দর্শকদের ভালোবাসা ও আয়োজকদের বিশ্বাস তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
‎উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে Mrs. Independent International খেতাব অর্জনের পর থেকেই তমা রশিদ আলোচনায় রয়েছেন। উপস্থাপনা, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছেও অনুপ্রেরণার নাম হয়ে উঠছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102