সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় সুচক্রদন্ডী রাস মহোৎসব উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান পটিয়ার কোঁলাগাঁও নবারুন শিশু শিক্ষা নিকেতন এর বার্ষিক চড়ুইভাতির কর্মসূচী পালিত আনোয়ারায় পুকুরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ, পরিচয় নিয়ে ধোঁয়াশা কেইপিজেড-ইয়ংওয়ানে স্থানীয়দের চাকরির সুযোগের দাবি শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ

ময়মনসিংহে “জামির স্বপ্ন মেকওভার” ২য় শাখার  উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
‎সৌন্দর্যচর্চার জনপ্রিয় প্রতিষ্ঠান “জামির স্বপ্ন মেকওভার” এবার তাদের কার্যক্রম সম্প্রসারণ করে ময়মনসিংহে চালু করেছে দ্বিতীয় শাখা। আগামী ৫ই মে শহরের দেওয়ান কমপ্লেক্সের ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে নতুন শাখার গ্র্যান্ড ওপেনিং।
‎প্রতিষ্ঠানটির মূল শাখা ঢাকার ধানমন্ডিতে অবস্থিত, যেখানে দীর্ঘদিন ধরে সফলতার সাথে ব্রাইডাল, পার্টি ও বিভিন্ন ধরনের মেকওভার সেবা প্রদান করা হচ্ছে। সেই অভিজ্ঞতা ও মান বজায় রেখেই ময়মনসিংহ শাখায়ও একই ধরনের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন  চিফ গেস্ট
‎শাহিদা আহসান মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষক ম্যাববাব-এর সভাপতি। নিলিমা হাসান মোহনা বিজয়ী মিস পিস ইন্টারন্যাশনাল ২০২৫। নোবেল মাহমুদ, ইনফ্লুয়েন্সার।
‎মিসমে মাহমুদ ইনফ্লুয়েন্সার।রুহি প্রীতি মডেল ও অভিনেত্রী। সুরভি সাইমা রুমি, মডেল ও অভিনেত্রী।
‎জামির স্বপ্ন জানান, শুরুটা ছিল একান্ত ভালোবাসা ও আগ্রহ থেকে। তবে খুব দ্রুতই তিনি বুঝতে পারেন, এই অঙ্গনে পেশাদারভাবে এগিয়ে যেতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং ধারাবাহিকতা। সেই উপলব্ধি থেকেই তিনি ধীরে ধীরে নিজেকে এই পেশায় প্রতিষ্ঠিত করার কাজ শুরু করেন। আজ দেশের বিভিন্ন জেলায় কাজ করার সুযোগ পেয়েছেন তিনি, যা তার দীর্ঘ পরিশ্রমেরই ফল।
‎বাংলাদেশে এই পেশার ভবিষ্যৎ নিয়েও বেশ আশাবাদী জামির স্বপ্ন। তিনি মনে করেন, দেশের বিউটি ইন্ডাস্ট্রি এখন দ্রুত বিকশিত হচ্ছে। দক্ষ ও প্রশিক্ষিত শিল্পীদের চাহিদাও দিন দিন বাড়ছে। যারা পেশাদারভাবে এই অঙ্গনে আসতে চান, তাদের জন্য সামনে রয়েছে বিশাল সম্ভাবনা। এমনকি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের শিল্পীরা নিজেদের মেলে ধরতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102