রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স সিলেটে বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী মাতৃদিবসে সমাজের গন্ডি ভাঙা নারীদের সম্মানে মনিপাল হাসপাতাল সিলেটে সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন মাতৃদিবসে সমাজের গন্ডি ভাঙা নারীদের সম্মানে মনিপাল হাসপাতাল লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটনের ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি ঘোষণা পূর্ব গড়িয়া বৃজি শ্রীশ্রী শিব কালী নবগ্রহ মন্দিরের বাৎসরিক উৎসব চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক হলেন জামশেদ জিসান প্রবাসীদের জন্য চালু হচ্ছে আধুনিক আবাসন প্রকল্প- প্রবাসী কল্যাণ মন্ত্রী গৌরবময় ৩২ বছর রুবি জেনারেল হসপিটালে বিএমটি এর উদ্বোধন

চন্দনাইশে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোহাম্মদ কমরুদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশ ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট-২৬ এর দ্বিতীয় দিনের খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ) বিকেলে গাছবাড়িয়া কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেগা গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুব দলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম এবং বিএনপি নেতা আইনুল হুদা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রফিক বলেন, ক্রীড়া চর্চা তরুণ সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ রাখে। তিনি বলেন, খেলাধুলা মানুষকে মাদকাসক্তির মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
টুর্নামেন্টে সাতকানিয়া ক্রিকেট টিম বনাম খাগরিয়া ক্রিকেট দল অংশগ্রহণ করছে এবং প্রতিদিনের খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102