বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশন এর ২৬ তম বার্ষিক রাজ্য সম্মেলন ২৩ আগস্ট রবিবার ২০২৬ কলকাতার মিলন মেলায় অনুষ্ঠিত হলো।বেকারী শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের দুশো প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবী শংকর সান্যাল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত কুমার বিশ্বাস,ক্ষুদ্র শিল্পের বিশিষ্ট আধিকারিক দেবদত্ত ব্যানার্জি,সংগঠনের সভাপতি বজরং প্রসাদ আগরওয়াল,সহ সভাপতি শেখ আবু জাফর ও অমিতাভ জানা,সংগঠনের সম্পাদক নূর হোসেন মল্লিক,সিইও আরিফুল ইসলাম প্রমুখ। এই সম্মেলনে বিশেষ করে রাজ্য তথা দেশের ভর্তুকি নির্ভার রাজনীতির ধারা অব্যাহত থাকলে ছোট ও ক্ষুদ্র শিল্প দেশের অর্থনীতির গতি শ্লথ পাশাপাশি ছোট ও ক্ষুদ্র শিল্পে গভীরভাবে সংকট নেমে আসবে বলে মত প্রকাশ করা হয়েছে। রাজ্যে ছোট শিল্পের জন্য সিঙ্গেল উইন্ডো এক জানালা লাইসেন্সিং ব্যবস্থা চালু হওয়ার কথা বললেও এখনো সেই ব্যবস্থা চালু হয়নি বলে অভিযোগ করা হয়।
ভারী শিল্পের মত ক্ষুদ্র শিল্পের বিদ্যুৎ মাসুল
সমান করার দাবি জানানো হয়।সম্মেলনে উদ্বেগ প্রকাশ করা হয় শিল্পে মুনাফার হার ৫ থেকে ৭ শতাংশ কমে আসায় এই শিল্পের সঙ্গে যুক্ত বেকারী শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কঠিন সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। এই শিল্পের উপর এর উপর নিয়ন্ত্রণ মূলক ব্যবস্থা চাপানো হলে বেকারী কারখানা গুলি বন্ধের মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102