শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি গঠন:সভাপতি, মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক ,অরূপ চন্দ্র লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের বাবার ১ম মৃত্যুবার্ষিকী আজ। সন্দ্বীপে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ইয়াবাসহ আটক ২, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় অ্যাক্টো’র প্রতিষ্ঠা দিবস উদযাপন সংস্কৃতির বন্ধনে মছলন্দপুরে সৃজন কলা কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন সন্দ্বীপে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬, অংশ নিচ্ছেন ১,০২৩ পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থীদের পাশে রায়পুরে মানবিক উদ্যোগ, প্রশংসায় ভাসছেন রাশেদুল ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নে দেখা গেছে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম অসহায় ও আর্থিক সংকটে থাকা পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন।
উপকূলীয় জনপদ রায়পুর ইউনিয়নের অধিকাংশ পরিবারই মৎস্যজীবী পেশার সঙ্গে জড়িত। তবে সরকারি নিষেধাজ্ঞার কারণে গত প্রায় দুই মাস সাগরে মাছ ধরা বন্ধ থাকায় এসব পরিবারের আয়-রোজগারে স্থবিরতা নেমে এসেছে। ফলে অনেক পরিবারের জন্য সন্তানদের পরীক্ষাকেন্দ্রে পাঠানোও কঠিন হয়ে পড়েছে।
এই বাস্তবতায় এগিয়ে এসে মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘোষণা দিয়েছেন, ইউনিয়নের যেসব শিক্ষার্থী আর্থিক সংকট বা যাতায়াত সমস্যার কারণে পরীক্ষায় অংশগ্রহণে বাধার সম্মুখীন হবে, তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা তিনি ব্যক্তিগতভাবে নিশ্চিত করবেন। তার এই উদ্যোগ ইতোমধ্যে ইউনিয়নজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “রাশেদুল ইসলাম একজন মানবিক ও প্রতিশ্রুতিশীল তরুণ নেতৃত্ব। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নকে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তিনি ভূমিকা রাখবেন।”
এ বিষয়ে মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আমরা চাই এই প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজে ইতিবাচক অবদান রাখুক।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে ইউনিয়নের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা কার্যক্রম চালু করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্ব দেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগ শুধু পরীক্ষার্থীদের জন্যই সহায়ক নয়, বরং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102