সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু ও নারী ধর্ষণ; দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ডক্টর চয়েস ও ভারত চেম্বার অফ কমার্স এর খাদ্য সচেতনতা প্রচার সহকারী পুলিশ সুপার  আনোয়ারা ( সার্কেল )  মাহমুদুল হাসানের যোগদান সন্দ্বীপ রুটে স্টিমারের ধাক্কায় ড্রেজারের পাইপ ক্ষতিগ্রস্ত, যাত্রীদের মধ্যে আতঙ্ক মুছাপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড জালিয়াতি: অর্থদণ্ড, প্রশাসনের কঠোর সতর্কতা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ইন্ডিয়ান মিউজিয়ামে ব্লাডার ক্যান্সার জয়ীদের একত্রিত করল মনিপাল হাসপাতাল শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

আনোয়ারায় আবারও  কিশোরীর আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

‎আনোয়ারা উপজেলায় নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে নুরতাজ আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত নুরতাজ আক্তার উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈখাইন গ্রামের গুরা মিয়া সওদাগরের বাড়ির বাসিন্দা আজাদুল ইসলামের মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল সবার বড়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙা মোবাইল ফোন মেরামত করে না দেওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমান করে সে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা কেউ ঘরে ছিলেন না।

নিহতের মা শাহনাজ বেগম জানান, সকালে তিনি ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া তুলতে বাইরে যান। যাওয়ার আগে মেয়েকে কিছু টাকা দিয়ে ছোট ভাই-বোনদের জন্য প্রয়োজনীয় জিনিস কিনে দিতে বলেন। পরে ছোট বোনেরা বাড়িতে ফিরে নুরতাজকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।

‎মেয়ের মৃত্যুর ঘটনায় শোকে ভেঙে পড়ে শাহনাজ বেগম বলেন, ‘এই মেয়েই ছিল আমার সবকিছু। মেয়ে নেই মানে আমিও নেই। তাকে ছাড়া আমি কীভাবে বাঁচব।’

‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অভিমান থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করা

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102