শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এমপি এরশাদ উল্লাহকে শুভেচ্ছা রায়পুরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে শরবত বিতরণ, সহযোগিতায় রাশেদুল ইসলাম পটিয়ায় জিরি জনকল্যান সংঘের উদ্যোগে মাদক বিরোধী জনসচতেনতা  সমাবেশ ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযানে ৯ গ্রেপ্তার তরুণ সমাজকর্মী মুহিত মিয়ার শুভ বিবাহ অনুষ্ঠিত বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের  মহোৎসব কমিটি গঠন, সুজন সভাপতি, মিহির সাধারণ সম্পাদক ও রুহিতাস অর্থ সম্পাদক পূর্ণ্যার্থীদের সেবাই ঈশ্বরের সেবা’‌মাস ব্যাপী হাজার হাজার পূর্ণ্যার্থীর বিনামূল্যে চিকিৎসা প্রদান বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের   মহোৎসব কমিটি গঠন, ‎সুজন সভাপতি, মিহির সাধারণ সম্পাদক ও রুহিতাস অর্থ সম্পাদক বিদ্যালয়েই নাটকের হাতেখড়ি,মৃদঙ্গমের কর্মশালায় বিকশিত পড়ুয়াদের সৃজনশীলতা পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ উপদেষ্টা সমাজসেবক ড.নিপুর চৌধুরীর মায়ের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এমপি এরশাদ উল্লাহকে শুভেচ্ছা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার সকাল ১০টায় সংসদ সদস্য এরশাদ উল্লাহর বাসভবনে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আসন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলো সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বোয়ালখালীর সনাতন সম্প্রদায়ের বিভিন্ন বিষয় ও প্রত্যাশা নিয়েও আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক ও শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, কোষাধ্যক্ষ বিপ্লব দাশ বাবু, বিপ্লব জলদাস, বিকাশ নাথ, সুমন ঘোষ, অ্যাডভোকেট রাজিব মল্লিক, সজল নাথ, সুব্রত চক্রবর্তী, বিপ্লব দাশ, পিন্টু মল্লিকসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা ও মতবিনিময়কালে সংসদ সদস্য এরশাদ উল্লাহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102