অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি :
পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন ৪নং ওয়ার্ড এলকার মধ্যম জিরি(প্রকাশ গৌর মহাজন বাড়ী) শিব মন্দির প্রাঙ্গনে সাধক প্রবর শ্রীমৎ স্বামী হরিয়ানন্দ অবধূত মহারাজের ৮৭ তম আবির্ভাব দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৫শে নভেম্বর) শ্রীমৎ স্বামী হরিয়ানন্দ অবধূত মহারাজ উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এ উপলক্ষে দিনব্যাপী আয়োজিত
মাঙ্গলিক অনুষ্টানমালার মধ্যে স্বামী হরিয়ানন্দ অবধূত মহারাজ সমাধিপীট ধামে উষালগ্নে মাঙ্গলিক শঙ্খ ধ্বনী,সমবেত প্রার্থনা,শ্রী শ্রী চন্ডীপাঠ,শ্রীমদ্ভগবদ গীতাপাঠ,
মহতী ব্রহ্মযজ্ঞ,শ্রীগুরুর পূজা,ভোগরাগ,স্বামীজীর জীবন আলেখ্য আলোকপাত অনুষ্টানসহ আনন্দবাজারে মহা প্রসাদ বিতরন করা হয়েছে।
এ অনুষ্টানে পৌরহিত্য ও স্বামীজীর জীবন আলেখ্য আলোকপাতে ছিলেন হরিয়ানন্দ অবধূত এর আর্শীবাদপুষ্ট শির্ষ্য শ্রীমৎ স্বামী শংকরানন্দ অবধূত মহারাজ।ব্রহ্মযজ্ঞের প্রধান হোম প্রদানে ছিলেন সাতকানিয়া ছদাহা শ্রী শ্রী তারামঠ ও মিশন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবানন্দ অবধূত মহারাজ,চন্ডীপাঠ ও শ্রীমদ্ভগবদ গীতাপাঠে ছিলেন বিশিষ্ট শ্রী শ্রী চন্ডী ও গীতাপাঠক নিউটন দেব নাথ,বিশিষ্ট কীর্তনীয়া রনজিৎ দেব নাথ,শিক্ষক রাজীব দেব নাথ ও তাদের যন্ত্র সংগীত দল।
এতে বিভিন্ন মঠ মন্দিরের সাধু-সন্ন্যসী,স্বামীজির শিষ্যবর্গ সহ হাজারো স্বধর্ম পিপাসু ধর্মপ্রান ভক্তসুহৃদবৃন্দের উপস্হিতির মধ্য দিয়ে এ অনুষ্টানের সমাপ্তি ঘঠে।