—তরুন বিশ্বাস,কলকাতা—
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তারই ধারাবাহিকতায় মানবিকতা,সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে ২২ নভেম্বর রবিবার ২০২৬ সকালে ইয়ং রিক্রিয়েশন ক্লাব, মধ্যমগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ সমাজসেবা মূলক কর্মসূচি‘স্নেহের পরশ কল্যাণ প্রকল্প’এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অসহায় প্রবীণ নাগরিক এবং শারীরিক ভাবে প্রতিবন্ধী ও বিশেষ ভাবে সক্ষম মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
এই উদ্যোগের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী খাদ্যসামগ্রী,পোশাক এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষত যাঁরা একাকী জীবনযাপন করছেন এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন,তাঁদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।স্নেহের পরশ কল্যাণ প্রকল্প’এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ভালোবাসা,সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে একটি সুন্দর, সংবেদনশীল ও অন্তর্ভুক্তি মূলক সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের মূল বার্তা।
এই কর্মসূচির মাধ্যমে ইয়ং রিক্রিয়েশন ক্লাব আবারও সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত তুলে ধরল। মানবতার ফেরিওয়ালা শেখ মোমিন আলী ওরফে টুটুল দা।