রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু মণিপাল হাসপাতাল ও বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন বোয়ালখালীতে লোকসংগীত বিষয়ক পরিবেশনা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালখালীতে লোকসংগীত বিষয়ক পরিবেশনা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-:

চট্টগ্রামের বোয়ালখালীতে লোকসংগীতের পরিবেশনা ও সাংস্কৃতিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ‘প্রযোজনা উন্নয়ন কর্মশালা (লোকসংগীত)’ অনুষ্ঠিত হচ্ছে। ১৮ থেকে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত বোয়ালখালীর বিআরডিবি হলে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

নাগরিকতা, অ্যাকটিভ প্রজেক্টের আওতায় আয়োজিত এ কর্মশালার আয়োজক প্রতিষ্ঠান বিটা (BITA)। এতে সহযোগিতা করছে রূপান্তর (Rupantar)। কর্মসূচিটি সুইজারল্যান্ডের সহযোগিতায়, কানাডার অংশীদারত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে।

কর্মশালায় প্রোগ্রাম অফিসার
বাপ্পা চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন সংগীত প্রশিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস পাল চৌধুরী, তবলায় সহযোগি হিসেবে ছিলেন বিপ্লব জলদাস।

এছাড়াও এতে অংশগ্রহণ করেন কালচারাল ইনোভেশন ল্যাব বোয়ালখালীর লোকসংগীতশিল্পী- রিয়া মল্লিক, রিপা শীল, রাজিয়া সুলতানা, জুতি বড়ুয়া ও হাসনাত মহিম।

কর্মশালার মূল লক্ষ্য লোকসংগীতের চর্চা, পরিবেশনার মানোন্নয়ন এবং শিল্পীদের দক্ষতা বিকাশে সহায়তা করা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে লোকসংগীতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102