বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল এক  যুবকের মরদেহ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: সিসিক প্রশাসক আনোয়ারায় পৃথক অভিযানে নিষিদ্ধ লীগের ৬ নেতাকর্মী আটক আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে একজনের কারাদণ্ড  কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ঝিনাইদহে গ্রিন টিভির প্রতিনিধি হিসেবে স্বপন মাহমুদের যোগদান সিলেটের প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করতে হবেঃসিসিক প্রশাসক পশ্চিমবঙ্গের বাঁকুড়া লালপুরে ১ লক্ষ ভক্তের দ্বারা হনুমান চালিসা পাঠ —তরুণ বিশ্বাস’কলকাতা- কালীগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বৃন্দের বিদায় সংবর্ধনা বোয়ালখালীর আমুচিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রত্যাশায় শ্যামা পূজামণ্ডপ পরিদর্শনে সাজিয়া এমদাদ

কর্ণফুলীতে হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল এক  যুবকের মরদেহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি
‎
‎কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ‘এসপির ভিটা’ নামক এলাকা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : প্রতিনিধি
‎দুই হাত বাঁধা, গলায় ফাঁস। সেই অবস্থায় গাছে ঝুলছিল যুবকের লাশ। নির্জন ওই এলাকার মানুষজন বলতে পারেননি কীভাবে ওই যুবকের মৃত্যু হলো। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
‎আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ‘এসপির ভিটা’ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
‎নিহত যুবকের নাম নুরুল আবছার (২৫)। তিনি ওই এলাকার আবদুর রহিমের ছেলে এবং পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।
‎লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ এবং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ।
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে একজন পথচারী ওই নির্জন স্থানে গাছে লাশটি ঝুলতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকালীন সময়ে নিহতের দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, গাছে থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102