বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল এক  যুবকের মরদেহ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: সিসিক প্রশাসক আনোয়ারায় পৃথক অভিযানে নিষিদ্ধ লীগের ৬ নেতাকর্মী আটক আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে একজনের কারাদণ্ড  কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ঝিনাইদহে গ্রিন টিভির প্রতিনিধি হিসেবে স্বপন মাহমুদের যোগদান সিলেটের প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করতে হবেঃসিসিক প্রশাসক পশ্চিমবঙ্গের বাঁকুড়া লালপুরে ১ লক্ষ ভক্তের দ্বারা হনুমান চালিসা পাঠ —তরুণ বিশ্বাস’কলকাতা- কালীগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বৃন্দের বিদায় সংবর্ধনা বোয়ালখালীর আমুচিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রত্যাশায় শ্যামা পূজামণ্ডপ পরিদর্শনে সাজিয়া এমদাদ

কালীগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বৃন্দের বিদায় সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার ৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পৌরসভার আয়োজনে বিদায়ী গুণীজনদের হাতে চেক, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজওয়ানা নাহিদ তিনি সংবর্ধিত ব্যক্তিবর্গ ও মরহুমের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সংবর্ধনা প্রাপ্তরা হলেন—উপ-সহকারী প্রকৌশলী মো. আলতাফ হোসেন, কর আদায়কারী মো. আশরাফ আলী জোয়ারদার, সহকারী কর আদায়কারী জনাব মো. আবু জামান লস্কার এবং মরোত্তোর সম্মাননাপ্রাপ্ত খানা পরিদর্শক মরহুম এএসএম আব্দুস সামাদ কসাই।
পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলফিকার আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার শরীফ মো. মফিজুর রহমান, গাজী মো. আবুল কাশেম, পৌর নির্বাহী প্রকৌশলী মো. কবীর হাচান, এবং পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জুলফিকার আলী।
এ সময় পৌরসভার অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী সহকর্মীদের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102