মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর আমুচিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রত্যাশায় শ্যামা পূজামণ্ডপ পরিদর্শনে সাজিয়া এমদাদ আনোয়ারায় গ্রামীণ ব্যাংকে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ আনোয়ারায় রাজনীতি নিষিদ্ধ দলের ৩ নেতা-কর্মী আটক আনোয়ারা-বাশঁখালী পিএবি সড়কে টায়ার জ্বালিয়ে ও ইট ফেলে অবরোধের চেষ্টা পটিয়ার জিরি গ্রামে বাসী বালা দেবীর মহাপ্রয়ান উপলক্ষে বিদেহী আত্মার সদগতি কামনায় মহতী ধর্মীয় অনুষ্টান সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিলেটে হার এড়ালো বাংলাদেশ সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনায়‎ সভাপতিমণ্ডলীর সদস্য হলেন এমপি সরওয়ার জামাল নিজাম সম্প্রীতি, সমতা ও মানবিকতার বার্তায় চট্টগ্রামে অনুষ্ঠিত হলো Youth-Led Peace Fair 2026 মোছাফ্ফায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের চট্টগ্রাম ৯ আসনের আবু সুফিয়ান এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ

সিলেটে হার এড়ালো বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

ম্যাচ জিতে সিরিজ ড্র করতে পাড়ি দিতে হতো কঠিন পথ, গড়তে হতো রেকর্ড। সেই চেষ্টাই করেনি বাংলাদেশ। বরং দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ সামলে হার এড়ানোর পথে হাঁটলেন তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিমরা।
প্রথম ইনিংসে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি করে সঙ্গীর অভাবে অপরাজিত থেকে যান হৃদয়। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে যেন সেখান থেকেই শুরু করেন তিনি। আরেকটি চমৎকার ইনিংসে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান ২৬ ছুঁইছুঁই ব্যাটসম্যান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিন সোমবার (৯ নভেম্বর) রোমাঞ্চের খোরাক ছিল যথেষ্টই। তবে তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তার ওপর বাগড়া বাঁধায় প্রকৃিত। আলোকস্বল্পতায় ১৯ ওভার বাকি থাকতেই শেষ হয়ে যায় ম্যাচ।
চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৭৮ ওভারে ৩৬৯ রানের। প্রায় অসম্ভব পর্যায়ের এই লক্ষ্য তাড়ার চেষ্টা না করে ম্যাচ বাঁচানোর চেষ্টায় স্বাগতিকরা ৫৯ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৮৪ রান। এরপর আর খেলা সম্ভব না হলে ড্র হয়ে যায় ম্যাচ।
শেষ দিন সকালে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে তারা। দিনের শেষভাগে আলোকস্বল্পতার পর নিশ্চিতভাবেই প্রশ্ন উঠবে সকালের দিকে তাদের ইনিংস ঘোষণায় দেরি করার সিদ্ধান্ত।
বাংলাদেশের মাঠে ২০২২ সালের মে মাসের পর এই প্রথম ড্র হলো কোনো টেস্ট। মাঝের সাড়ে চার বছরে ১৮ ম্যাচের সবকটিতেই আসে ফল। এবার ড্র করলেও সিরিজটি অবশ্য ১-০ ব্যবধানে হারল বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশের মাঠে পরপর দুটি সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচে বাংলাদেশের নায়ক হৃদয়। মিরপুর টেস্টের দুইবার বাজেভাবে আউট হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিলেটে তিনি খেলেন চমৎকার দুটি ইনিংস। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর, দ্বিতীয়বার তার ব্যাট থেকে আসে ৮২ রান।
দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ম্যাচে তিনশর বেশি রান করার রেকর্ড গড়েন হৃদয়। এতদিন ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২৮১ (১৭৬ ও ১০৫*) রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।
১-০ ব্যবধানে সিরিজ জিতে যাওয়ায় খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক রোস্টন চেজের হাতে ট্রফি তুলে দেন। এরপর তিনি ম্যাচসেরা তাওহিদ হৃদয় ও সিরিজসেরা জোমেল ওয়ারিক্যানের হাতে প্রাইজমানি তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102