বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় জিরি শিব মন্দির প্রাঙ্গনে শ্রীমৎ স্বামী হরিয়ানন্দ অবধূত’র আবির্ভাব দিবস উদযাপন শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের মেলবন্ধনে জমজমাট তিন দিনের সাংস্কৃতিক উৎসব জন্মাষ্টমী শোভাযাত্রায় অংশগ্রহণের সম্মাননা পেল ‘সনাতনী অধিকার আন্দোলন’ ও ‘সচেতন নাগরিক সমাজ ও ছাত্র-ছাত্রী বৃন্দ ধর্ম মানুষকে নৈতিকতা শেখায় -আনোয়ারায় রাস উৎসবে মোঃ শাহেদ ফটিকছড়িতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ, কিশোরের বুকে ছুরিকাঘাত 24Hrs TV Channel-এর উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান ‘বিজয়া সম্মিলনী ও দুর্গাশক্তি সম্মান সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান: বাণিজ্যমন্ত্রী বোয়ালখালীতে ঐতিহ্যবাহী রাসমহোৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী কলকাতার বারাসাত সোমনাথ জ্যোতির্লিঙ্গের রুদ্রাভিষেক ইতিহাসের স্মৃতি

আনোয়ারায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে লায়ন হেলাল উদ্দিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজায় আনয়ারার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

‎আজ রবিবার (১৮ অক্টোবর ) পুজার দ্বিতীয় দিন মহা সপ্তমীতে উপজেলার বৈরাগ, বারশত ইউনিউনের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

‎এসময় লায়ন হেলাল উদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই এই উৎসবের আনন্দকে ভাগাভাগি করে নিতে তিনি তার জন্মভূমি আনোয়ারার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছুটে এসেছেন।

‎পরিদর্শনকালে লায়ন হেলাল উদ্দিন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন করা যায়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলেন। এছাড়াও দলের সকল নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পূজামণ্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপদে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

‎পরিদর্শন কালে আনোয়ারা উপজেলা বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্ব স্ব পুজা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102