সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু ও নারী ধর্ষণ; দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ডক্টর চয়েস ও ভারত চেম্বার অফ কমার্স এর খাদ্য সচেতনতা প্রচার সহকারী পুলিশ সুপার  আনোয়ারা ( সার্কেল )  মাহমুদুল হাসানের যোগদান সন্দ্বীপ রুটে স্টিমারের ধাক্কায় ড্রেজারের পাইপ ক্ষতিগ্রস্ত, যাত্রীদের মধ্যে আতঙ্ক মুছাপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড জালিয়াতি: অর্থদণ্ড, প্রশাসনের কঠোর সতর্কতা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ইন্ডিয়ান মিউজিয়ামে ব্লাডার ক্যান্সার জয়ীদের একত্রিত করল মনিপাল হাসপাতাল শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

হিলিতে ধর্ষণের অভিযোগে প্রাণীসম্পদ কর্মকর্তা আটক

ইয়সির আরাফাত
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

ইয়াসির আরাফাত, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হাকিমপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শফিউল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। ভুক্তভোগী ওই গৃহবধূ হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুরের বাসিন্দা বলে জানা গেছে।
বিয়ের প্রলোভনে একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপন, পূর্বের স্বামীকে তালাক দেওয়ায় বাধ্য করা, একবার বিয়ে করে তালাক দিয়ে পুনরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, ভুক্তভোগী নারীকে গর্ভপাত করানোর জন্য চাপ প্রয়োগে বাধ্য করা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে ওই প্রাণীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় এবং ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহন শেষে ০৩ এপ্রিল ২০২৬ শুক্রবার দিবাগত রাতে প্রাণীসম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে পুলিশ আটক করে। ভুক্তভোগী ওই নারীকে মেডিক্যাল চেকআপের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আটক প্রাণীসম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে শনিবার দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করার কথা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102