শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চাতরী ইউনিয়ন কমিটি গঠিত। সভাপতি পুলক,সম্পাদক রাজু দত্ত, ‎জয় অর্থ সম্পাদক মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক রোটন দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন জামির সপ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি অফ আর্টস অ্যান্ড মিউজিকের আগমনী বার্তা ডিএলএসএ-র উদ্যোগে বারাসতে আইনজীবীদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন হিলিতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলিমা হাসান মোহনা ঝিনাইদহে জেলা জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত লংগদু বাজার কমিটির নির্বাচনে বিজয়ী যাঁরা

আনোয়ারায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

আনোয়ারা  (চট্টগ্রাম) প্রতিনিধি-:

‎চট্টগ্রামের আনোয়ারায়  আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনোয়ারা  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন ।সভায় উপজেলা প্রশাসনের সকল সংস্থার প্রধান, উপজেলা ও ইউনিয়ন পুজা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

‎সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মাদক এর বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।

‎পূজামণ্ডপের অভ্যন্তরে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার, ইভটিজিং, কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায়  উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

‎সভায় বক্তারা বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102