সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট ও সুদৃঢ় সীমান্ত সুরক্ষায় বিজিবি: ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর দূরদর্শী নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন কলকাতায় খুদে শিল্পীদের প্রতিভার মেলবন্ধন,বসে আঁকা প্রতিযোগিতার উৎসব আধুনিকায়ন ও বৈচিত্র্যের পথে বিটিভি চট্টগ্রাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত বরমা ইউনিয়নে ভোটের হাওয়া: ৬নং ওয়ার্ডে তারুণ্যের প্রতীক ও পরিবর্তনেরদূত বাবুল হোসেনের পক্ষে বাড়ছে জনস্রোত মানবতার সেবায় ব্রত নিয়েছেন Baby Flower Foundation এর free হেলথ ক্যাম্প কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

কলকাতায় খুদে শিল্পীদের প্রতিভার মেলবন্ধন,বসে আঁকা প্রতিযোগিতার উৎসব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস,কলকাতা—

শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পীসত্তাকে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল SHYAM BABA SPORING CLUB FOUNDATION, ২ অক্টোবর শুক্রবার ২০২৬ শিশুদের নিয়ে আয়োজন করা হয় এক বিশেষ‘বসে আঁকা প্রতিযোগিতা’। রং-তুলির মাধ্যমে নিজেদের ভাবনা ও কল্পনাকে কাগজে ফুটিয়ে তুলতে প্রতিযোগিতায় অংশ নেয় খুদে শিল্পীরা।
আয়োজকদের উদ্যোগে এদিন প্রতিযোগিতার পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। ছোট ছোট শিল্পীদের হাতে রং-তুলি, আর সাদা কাগজে ফুটে ওঠে তাদের নিজস্ব কল্পনার জগৎ। শিশুদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি ছবি আঁকার প্রতি তাদের আগ্রহ ও ভালোবাসা আরও বাড়িয়ে তোলাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী শিশুদের উৎসাহিত করতে রাখা হয়েছিল আকর্ষণীয় পুরস্কারও। প্রথম পুরস্কার হিসেবে ছিল মাইক্রোওয়েভ ওভেন, দ্বিতীয় পুরস্কার মিক্সার গ্রাইন্ডার এবং তৃতীয় পুরস্কার হিসেবে ছিল স্যান্ড উইচ মেকার। পাশাপাশি অংশগ্রহণকারী শিশুদের উৎসাহিত করতে ছিল বিশেষ আয়োজন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আহেরিটলা নবচৈতন্য ধর্মশালা, শীতলা মন্দিরের নিকটবর্তী এলাকায়। সকাল থেকেই প্রতিযোগিতাকে ঘিরে শিশু ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসাহ ও আগ্রহ।
এই বিশেষ উদ্যোগে আয়োজকদের মধ্যে ছিলেন Nandu Choudhary, Sujay Mondal,Ashwani Sukla, Santosh Yadav, Shiv Kr Gupta ও Ratan Sonkar-সহ অন্যান্যরা।‌ আয়োজকদের বক্তব্য, শুধুমাত্র প্রতিযোগিতা নয়, শিশুদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং শিল্পীসত্তার বিকাশ ঘটানোই এই ধরনের আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিশুদের প্রতিভা বিকাশে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে উদ্যোক্তাদের।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102