বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদু মোটরসাইকেল মালিক সমবায় সমিতির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত ফটিকছড়িতে লেলাং ইউনিয়নে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট দূষণমুক্তনগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিলহতে বললেন সিসিক প্রশাসক বনগাঁ ভিডিও দপ্তরে বাল্যবিবাহ রুখতে আইনি সচেতনতার ডাক রায়পুরের দুই চেয়ারম্যান প্রার্থীর দুবাইয়ে সাক্ষাৎ, নির্বাচনী পরিবেশ নিয়ে ঐক্যের আহ্বান কনসাইনি বিল অনলাইনে পরিশোধ ১ মাস পিছিয়েছে -৩১ অক্টোবর পর্যন্ত পে-অর্ডার ও রিভলভিং অ্যাকাউন্টে বিল দেওয়ার সুযোগ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি লংগদুতে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পালিত ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমির বার্ষিক বেল্ট পরীক্ষায় শিহান নির্মল সাহা ঝিনাইদহে নতুন নিকাহ রেজিস্টার নিয়োগ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

নারীর ক্ষমতায়নে কাজ করার প্রত্যয় জিয়ানের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

মো আবদুল করিম সোহাগ

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন Qamarun Agro Farm-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জুবাইদ জিয়ান।

গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত Qamarun Agro Farm-এর The Harvest Summit – 2026 সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সমাজ ও দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের জন্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে Qamarun Agro Farm ভবিষ্যতে আরও কার্যকরভাবে কাজ করতে চায়।

বিশেষ করে কৃষি ও কৃষিভিত্তিক উদ্যোক্তা কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করে তাদের নিজেদের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জুবাইদ জিয়ান আরও বলেন, নারীর ক্ষমতায়ন শুধু নারীর উন্নয়ন নয়; এটি পরিবার, সমাজ ও দেশের সামগ্রিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তরুণদের পাশাপাশি নারীদের নিয়েও একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্ভাবনাময় কৃষিভিত্তিক উদ্যোগ গড়ে তুলতে Qamarun Agro Farm কাজ করে যাবে।

Qamarun Agro Farm কৃষির সম্ভাবনায় তরুণ ও নারীদের এগিয়ে যাওয়ার নতুন পথ তৈরি করার প্রত্যয়ে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102