রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট বিভাগের ‘সেরা পাঁচজন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার পাঠে বারাসাত প্রেসক্লাবপ্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে পেশাদারিত্বের দিশা,দু’দিনের প্রশিক্ষণ শিবির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, জলাবদ্ধতা নিরসনে ইউএনওর সরেজমিন পরিদর্শন চন্দনাইশে শুক্লাম্বর তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ ১৪৩৩ বঙ্গাব্দ গঠিত: টিংকু সভাপতি, সুজন সাধারণ সম্পাদক ‘ উদ্বাস্তু’ পরিচয়ে সরকারি বাসভবন দখল করে বসবাস করছেন ইদ্রিছ, ছাড়েনি আদালতের রায়েও কর্ণফুলীতে মাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মাদক নির্মূলে কমিটির কঠোর হুঁশিয়ারি কাস্টিং ডিরেক্টর সাব্বির হোসেন প্রান্তর মাধ্যমে মিডিয়ায় আমার পথচলায় রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাজীগাঁও পশ্চিম শোলকাটা সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধামের সভা অনুষ্ঠিত

সাংবাদিকতার পাঠে বারাসাত প্রেসক্লাবপ্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে পেশাদারিত্বের দিশা,দু’দিনের প্রশিক্ষণ শিবির

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস,কলকাতা—

দ্রুত বদলাচ্ছে সংবাদ মাধ্যমের চরিত্র। মুহূর্তে খবর পৌঁছে দেওয়ার প্রতিযোগিতার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই, নির্ভুলতা বজায় রাখা এবং দায়িত্বশীল সাংবাদিকতার চ্যালেঞ্জও বাড়ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিকতার পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে দু’দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বারাসাত প্রেসক্লাব। শনিবার বারাসাতের জেলা পরিষদ ভবনের নীলদর্পণ সভাকক্ষে শুরু হয় এই কর্ম শিবির। গণতন্ত্রের পাহারা জনগণের অধিকার’ ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের মূল বার্তা শিখুন,জানুন, এগিয়ে চলুন’। প্রথম দিনের কর্মসূচিতে সংবাদ সংগ্রহ থেকে তথ্য যাচাই,প্রতিবেদন লেখার কৌশল,সংবাদ পরিবেশনের ধরন এবং সাংবাদিকতার নৈতিক দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুততার সঙ্গে নির্ভুলতার সমন্বয় কীভাবে বজায় রাখা যায়,সেই বিষয়েও প্রশিক্ষণার্থী দের সামনে বিভিন্ন দিক তুলে ধরেন প্রশিক্ষকেরা। বর্তমান সময়ে সামাজিক মাধ্যম ও ডিজিটাল মাধ্যমের দ্রুত প্রসারের ফলে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তৈরি হওয়া নতুন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। সংবাদমাধ্যমের বিশ্বাস যোগ্যতা ধরে রাখতে তথ্য যাচাই, নিরপেক্ষতা,দায়িত্ব শীলতা এবং পেশাগত দক্ষতার গুরুত্বের উপর জোর দেওয়া হয়। প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, জয়দীপ দাশগুপ্ত ও অর্ক চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা। তাঁদের আলোচনায় উঠে আসে সময়ের সঙ্গে সাংবাদিকতার কাজের ধরন বদলালেও সত্যনিষ্ঠা ও তথ্যের নির্ভুলতার গুরুত্ব অপরিবর্তিত থাকার বিষয়টি। দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ইমানুল হক,সুব্রত বসু, অমিতাভ সিরাজ, সুব্রত আচার্য-সহ অন্যান্য বিশিষ্টজন। বারাসাত প্রেসক্লাবের সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের পেশা নয়,মানুষের কাছে সত্য ও সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বও। সময়ের পরিবর্তনের সঙ্গে সাংবাদিকদের নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে যেতে হবে। প্রেসক্লাবের সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য ও কো- অর্ডিনেটর অনন্ত চক্রবর্তী বলেন,প্রিন্ট ও ডিজিটাল দুই মাধ্যমেই নির্ভুল,তথ্যনির্ভর এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন রয়েছে। সেই পেশাগত দক্ষতা আরও বাড়াতেই এই প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ। কর্ম শিবিরে কর্মবীর মধুসূদন চক্রবর্তী,আধিকারিক প্রসেনজিৎ মণ্ডল, বিধায়ক শংকর চট্টোপাধ্যায়,স্বরাষ্ট্র বিভাগের প্রাক্তন যুগ্ম সচিব প্রণব সরকারসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ও সহ যোগিতায় প্রথম দিনের কর্মসূচি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। উদ্যোক্তাদের বক্তব্য, সংবাদমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে নিয়মিত জ্ঞান চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমেই সাংবাদিকতার পেশাগত মান আরও উন্নত করা সম্ভব। সেই লক্ষ্যেই আগামী দিনেও সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও জ্ঞানচর্চার এমন উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বারাসাত প্রেসক্লাবের।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102