সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় সুচক্রদন্ডী রাস মহোৎসব উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান পটিয়ার কোঁলাগাঁও নবারুন শিশু শিক্ষা নিকেতন এর বার্ষিক চড়ুইভাতির কর্মসূচী পালিত আনোয়ারায় পুকুরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ, পরিচয় নিয়ে ধোঁয়াশা কেইপিজেড-ইয়ংওয়ানে স্থানীয়দের চাকরির সুযোগের দাবি শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ

৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

মো আবদুল করিম সোহাগ

সম্প্রতি ইমন খান জিয়নের নির্মাণে হোনর ফোনের জন্য নির্মিত একটি নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন ফেস অব টুমরো ২০২৬-এর চ্যাম্পিয়ন অভিনেতা, মডেল ও নাট্যকর্মী এমএইচএস লাবন। দারুণ একটি কাজের মধ্য দিয়ে এবারই প্রথম নয়, নতুন এক লুকে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। বিজ্ঞাপনটির ওভিসির শুটিং সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে সম্পন্ন হয়েছে।

সম্প্রতি লাবনের ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশিত ছবি ও তথ্য থেকে বিষয়টি জানা গেছে। প্রকাশিত ছবিতে তাকে দেখা গেছে ৮০ দশকের একজন নায়কের লুকে। বিজ্ঞাপনটির জন্য তার পোশাক, চুলের স্টাইল ও সামগ্রিক সাজসজ্জায় রাখা হয়েছে সেই সময়ের নান্দনিকতার ছোঁয়া। ফলে এই বিজ্ঞাপনে লাবনকে তার পরিচিত লুকের বাইরে ভিন্ন এক অবয়বে দেখা যাবে।

ইমন খান জিয়নের নির্মাণে হোনর ফোনের এই ওভিসিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে লাবন বলেন, “৮০ দশকের এমন একটি লুকে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য বেশ ভালো ছিল। লুকটি আমার জন্য ভিন্ন ছিল, পাশাপাশি পুরো কাজের আবহেও একটা নস্টালজিক অনুভূতি ছিল। ইমন খান জিয়ন ভাইসহ পুরো টিমের সঙ্গে কাজ করে ভালো লেগেছে।”

বিজ্ঞাপনটির কস্টিউমের দায়িত্বে ছিলেন এমডি ফজলে রাব্বি এবং মেকআপে ছিলেন হৃদয়। বিএফডিসিতে সম্পন্ন হওয়া শুটিংয়ে ৮০ দশকের আবহ ও নান্দনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে লাবনের লুকটি তৈরি করা হয়।

ফেস অব টুমরো ২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার পর অভিনয়, মডেলিং ও নাট্যচর্চার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপন ও ওভিসিতে কাজ করছেন লাবন। নতুন এই হোনর ফোনের বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই দর্শকদের সামনে আসবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102