বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার চর্চা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনোয়ারা  উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষিকা নেলী দেবীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি )  আবু জাফর মজুমদার।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, নৃত্য, রচনা, হামদ-নাত, গজল ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।  প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি, মাদ্রাসা এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

‎ফলাফলে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টেও শিক্ষার্থীরা কৃতিত্ব দেখিয়েছে। নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও একক অভিনয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। মাদ্রাসা পর্যায়েও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জন করেছে।

‎‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) মাধব চন্দ্র বসু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ হিন্দোল বারী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

‎অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক চেতনার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তোলা এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার ( ভূমি) আবু জাফর মজুমদার।

‎এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102