বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

নয়ন নাথ, ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে মৃ/ত্যু/র ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লিমা আক্তার উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনু পণ্ডিত বাড়ির মোহাম্মদ রাসেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল লিমা আক্তারের এক চাচা মারা যান। চাচাকে দেখতে বাবার বাড়িতে যেতে না দেওয়াকে কেন্দ্র করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে বুধবার সকালে তিনি বিষপান করেন বলে পুলিশের ভাষ্য।

পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃ/ত্যু হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের সদস্যরা থানায় আসছেন। তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় লিমা আক্তারের বাবার বাড়ির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে বিষপানের সঠিক কারণ ও ঘটনার পেছনে কারও দায় রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102