সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি লংগদুতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ প্রদান অনুষ্ঠিত নাজিরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান, পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের উদ্যোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সিলেটের জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেছে সিলেট টেপবল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, সিলেট।

রোববার ২০ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে সভাপতি রিপন কুমার দে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ-এর স্বাক্ষরিত জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনটি প্রদান করা হয়। আবেদনে শাহী ঈদগাহ খেলার মাঠে প্রস্তাবিত মেলা বন্ধ অথবা অন্য উপযুক্ত স্থানে স্থানান্তরের জন্য প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়, শাহী ঈদগাহ খেলার মাঠ দীর্ঘদিন ধরে এলাকার শিশু-কিশোর, তরুণ ও ক্রীড়াপ্রেমীদের খেলাধুলা ও অনুশীলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের জন্য মাঠটির ওপর এলাকার অনেক খেলোয়াড় নির্ভরশীল।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, দীর্ঘ সময়ের জন্য মাঠটি মেলার কাজে ব্যবহৃত হলে নিয়মিত খেলাধুলা ও অনুশীলন ব্যাহত হতে পারে এবং মাঠের স্বাভাবিক পরিবেশ ও ব্যবহার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে একই দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতেও এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা অংশগ্রহণ করেন এবং শাহী ঈদগাহ খেলার মাঠ খেলাধুলার জন্য সংরক্ষণের দাবি জানান।

টেপবল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, সিলেট-এর পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, তরুণ প্রজন্মের খেলাধুলার পরিবেশ ও মাঠের স্বাভাবিক ব্যবহার বিবেচনায় নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102