সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি লংগদুতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ প্রদান অনুষ্ঠিত নাজিরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান, পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

নাজিরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান, পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

নয়ন নাথ, ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নাজিরহাট বাজারে অবৈধ দখল প্রতিরোধ এবং অনুমোদন ও লাইসেন্স ছাড়া পোল্ট্রি ফিড বিক্রি বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ।
অভিযানকালে নাজিরহাট বাজারের বিভিন্ন স্থানে থাকা অবৈধ দখল ও স্থাপনা চিহ্নিত করে সংশ্লিষ্ট দখলদারদের তা অপসারণের নির্দেশ দেওয়া হয়।

এ সময় অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে ‘তাওসিফ পোল্ট্রি ফিড অ্যান্ড ভেটেরিনারি’ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ জানান, জনস্বার্থে অবৈধ দখল, অনুমোদনহীন ব্যবসা ও আইনবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102