রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৮ লাখ ৯২ হাজার টাকা হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ফ্যাশনের নতুন ঠিকানা মিরপুরে ফেন্সি আইকনিক নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত অশোকনগরে প্রকাশিত হল কবি পাঁচুগোপাল হাজরার ‘জীবনের একতারা বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মিরপুরে যাত্রা শুরু ফেন্সি আইকনিকের নতুন আউটলেটের

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:দ্বিতীয় সেমিফাইনাল খেলা সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:

শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রামের পটিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ১৭ ইউনিয়ন ভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল দ্বিতীয় দিনের খেলা পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টম্বর) কচুয়াই ইউনিয়ন বনাম হাইদগাঁও ইউনিয়নের মধ্যে এ খেলা অনুষ্টিত। এতে উভয় দলের আড্ডা আড্ডি তীব্র উওেজনাপূর্ণ লড়াই শেষে গোলশূন্যে মাঠে খেলার প্রথমার্ধ সম্পন্ন হয়।দ্বিতীয়র্ধের শুরু থেকে আর্কষনীয় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের মধ্য দিয়ে পর পর সময়ে দুইটি গোল করে হাইদগাঁও ইউনিয়ন।
এরপর কুচুয়াই ইউনিয়ন বার বার আক্রমন করার মধ্য দিয়ে অসীম চেষ্টা করেও প্রতিপক্ষের গোল পরিশোধ করতে ব্যর্থ হয়।অবশেষে মাঠে খেলার ফলাফল কচুয়াই ইউনিয়ন-০,হাইদগাঁও ইউনিয়ন-০২ গোলের ব্যবধানে পরাজিত।হাইদগাঁও ইউনিয়ন এই জয়লাভের মধ্যে দিয়ে দলটি টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহন নিশ্চিত করে।
এ খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহব্বায়ক ও পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর।
অনুষ্টান উদ্বোধন করেন পৌরসভা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এডহক কমিঠির সভাপতি ও পৌর বিএনপি নেতা আবু তাহের।
অনুষ্ঠানে পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু ছালেহ মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় এ সভা অনুষ্টিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি নেতা যথাক্রমে তৌহিদুল আলম,হাজী আবুল কাশেম,আবদুল মাবুদ,দক্ষিন জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরী,দক্ষিন জেলা জাসাস নেতা নাছির উদ্দিন।
এছাড়াও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি,যুগ্ম সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পৌরসভা শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রতিনিধি রিপন,বাবুল,সাইফু,কাদের নান্নু,আলমগীর,বেলাল,
রাজু,ইমরান,আলী হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন,মাদকমুক্ত সমাজ বির্নিমানে খেলাধুলার বিকল্প নেই।যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ক্রীড়ামুখী মনযোগ ও চর্চার প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
উল্লেখ্য শহীদ জিয়া স্মুতি সংসদের এই প্রীতি ফুটবল টুর্ণামেন্ট আসরের প্রথম, দ্বিতীয় রাউন্ড ও সেমিফাইনাল খেলা সম্পন্ন
হয়েছে।এবার আগামী আসরে টুর্ণামেন্টের ফাইনাল খেলা।অবশেষে এ ফাইনাল খেলায় মাঠে লড়াই হবে সেমিফাইনাল আসরের বিজয়ী দল হাইদগাঁও ইউনিয়ন বনাম ভাটিখাইন ইউনিয়নের মধ্যে টুর্ণামেন্টের শিরোপা স্বর্ণ মুকুট এর ন্যায় শ্রেষ্ট ট্রপী জেতার লড়াই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102