শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসস্তূপের মাঝে জীবন নেপালের গ্রাউন্ড জিরো থেকে সরাসরি মানবতার বার্তা নাচের আঙিনা থেকে অভিনয়ের দুনিয়ায় সোনিয়া লাজুক কলকাতায় বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ,সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ মূলক অনুষ্ঠান ড.ভূপেন হাজারিকা বিজ্ঞান বিষয়ক সেমিনার প্রেসক্লাব কলকাতায় সম্পন্ন — বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময় আওয়ামী সরকারের ভূমিমন্ত্রীর সাথে ছবি এডিট করে অপপ্রচার, প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা নূর আলী সিলেটে ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবানন্দ অবধূত’র ৮৩ তম তিরোধান দিবস পালিত সিলেটে ভয়েস অফ হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন

কলকাতায় বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ,সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ মূলক অনুষ্ঠান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস কলকাতা—

পশ্চিমবঙ্গের কলকাতা শান্তি নিকেতন,‌ বিধাননগর, বারাসাত,কল্যাণী,ত্রিপুরার আগরতলা,সিপাহি জলা,ও ধর্ম নগর শাখা এবং ব্যাঙ্গালোরের তিন শতাধিক শিল্পীর শিল্পীর সমন্বয়ে’ভারত সংস্কৃতি উৎসব, অনুষ্ঠিত হলো১২ এবং ১৩ ই সেপ্টেম্বর ২০২৬ কলকাতার জোড়া সাঁকো ঠাকুর বাড়ির রবীন্দ্র মঞ্চে। অনুষ্ঠানের প্রথম দিন ৪র্থ ভারত সংস্কৃতি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা ডাঃ আশীষ গিরি মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বমিত্রী সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি অনুশিলা বসু, রোজগেরে গিন্নি অনুষ্ঠানের উপস্থাপক সংগীতশিল্পী লাজবন্তি রায়,বাসুবিজ্ঞান মন্দিরের বিজ্ঞানী ও সংগীত শিল্পী ডাঃ তানিয়া দাস,জি বাংলা সারেগামা খ্যাত সংগীতশিল্পী তীর্থ ভট্টাচার্য,বিখ্যাত রিদম মেস্ট্রো পণ্ডিত মল্লার ঘোষ,বিশিষ্ট সংগীত শিল্পী সংযুক্তা ভাদুড়ী,বাচিক শিল্পী মলি দেবনাথ,কবি ও অভিনেত্রী মল্লিকা ঘোষ,কবি রীনা গিরি,সমাজসেবী সুদীপ হালদার,সহ বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক জগতের গুণীজন।অনুষ্ঠান শুরু হয় সংগঠনের থিম সং ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো ‘এই গানটি দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কলকাতা শাখার সদস্যবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের পর” বিশ্বমৈত্রী ” পত্রিকার ভারত সংস্কৃতি উৎসব সংখ্যার মোড়ক উন্মোচন করেন ডাঃ আশীষ গিরি।উদ্বোধন অনুষ্ঠানের পৌরহিত্য করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য ও বাচিক শিল্পী স্বাতী ব্যানার্জি দাস কলকাতা শাখা আয়োজিত ‘স্বদেশ আমার স্বপ্ন,শীর্ষক সারা বাংলা অন লাইন এই প্রাতযোগিতায় অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক শিল্পী। সেখান থেকে ৪০ জন প্রতিযোগীকে নির্বাচন করে তাদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী গুরু শ্রী গৌতম মিত্র এবং বিশিষ্ট বাচিক শিল্পী ও উপস্থাপক মধুমিতা বসু। কলকাতা শাখার পরিবেশনা ছিল উত্তম কুমারের শতবর্ষ স্মরণে ‘হৃদ্মাঝারে রাখবো’। নির্দেশনা ও কলমে অসীমা ভড়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ডাঃ ইন্দ্রাক্ষী ঘোষ বসু ,ঊর্মি পাল,হিমাদ্রী মুখার্জী,বেলা বিশ্বাস,জয়শ্রী দাস,দেবাশীষ চক্রবর্তী,রুমা মৈত্র,তন্নিষ্ঠা শূর সরকার, সংহিতা ভট্টাচার্য,পিয়ালী বসু রায়,জয়ন্তী নাথ,অভিশ্রুতি চক্রবর্তি,দেবাঞ্জলী চৌধুরী, অভিষেক বিশ্বাস,রাজন্যা চৌধুরী,কৃতীকা রায়। অনুষ্ঠান ছিল বৈচিত্র্যময় ও অত্যন্ত মনোগ্রাহী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবনিষ্ঠা জানা,সুমনা মিশ্র,সোমা সিংহ এবং হিমাদ্রী মুখার্জী। পরিপূর্ণ প্রেক্ষা গৃহে দুইদিন ব্যাপী এই উৎসবের পরিসমাপ্তি ঘটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ২০২৭ সালের ভারত সংস্কৃতি উৎসবের ঘোষণা করেন সাধারণ সম্পাদক আশীষ কুমার সরকার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102