বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আয়োজিত শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব শুরু দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান:সিলেটে রাষ্ট্রপতি গোসালডাঙ্গা গণেশ পূজা পরিদর্শনে সাধক ডালিম ব্রহ্মচারী লংগদুতে ইসলামী আন্দোলনের কান্ডারী হাফেজ ল আব্দুল মতিন ও মোহাম্মদ আলী যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন,ভিডিও ফুটেজ যাচাইয়ের দাবি বোয়ালখালীতে ছেলেকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সহ সর্বমোট ০৮ জন আটক কলকাতার মহাজাতি সদনে স্টেট মিডিয়া কনক্লেভ সেমিনার সম্পন্ন বিশেষ অবদানে চট্টগ্রাম জেলার পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব আগামীকাল থেকে শুরু

সাভারের স্বর্ণ কলি আদর্শ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

​সাভারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘স্বর্ণ কলি আদর্শ বিদ্যালয়’-এ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় সাদা দলকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘লাল দল’।
​আজ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় শুরু থেকেই আক্রমণ ও প্রতি-আক্রমণে টানটান উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। চমৎকার নৈপুণ্য দেখিয়ে লাল দল ৩টি গোল করতে সক্ষম হয় এবং সাদা দল ১টি গোল শোধ করে। খেলা শেষে জয়ী ও বিজিত উভয় দলকেই উপস্থিত দর্শক ও শিক্ষার্থীরা করতালির মাধ্যমে স্বাগত জানান।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী জনাব হাসান মাহবুব মাস্টার। খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “খেলাধুলা গড়ে তোলে সুস্থ ও সুন্দর আগামী। শিক্ষার্থীদের মেধা বিকাশ, চরিত্র গঠন এবং শারীরিক সুস্থতার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। সাভারের যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণ কলি আদর্শ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ লুৎফর রহমান মোল্লা। তিনি বলেন, “আমাদের বিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে আসছে। আজকের এই সফল আয়োজন তারই প্রমাণ।”
​খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ টুর্নামেন্টের বিজয়ী ‘লাল দল’-এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং ‘সাদা দল’-এর হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন। এছাড়াও টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। বিজয়ী দলের ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে আনন্দের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই ক্রীড়া উৎসব।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102