বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন,ভিডিও ফুটেজ যাচাইয়ের দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় মারামারির একটি ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক ও আনোয়ারা উপজেলা যুবদলের নেতা মো. আজম খাঁন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাবিবির দিঘীর মোড় এলাকায় সাংবাদিক সমিতি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজম খাঁন বলেন, গত ৫ সেপ্টেম্বর আনোয়ারা উপজেলার চাতরী-চৌমুহনী বাজারের হাজী এ আলী শপিং কমপ্লেক্সে কাঁচাবাজার ও মার্কেট ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় মানবিক দায়িত্ববোধ থেকে তাৎক্ষণিকভাবে আনোয়ারা মেডিকেলে গিয়ে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন।

তিনি অভিযোগ করেন, তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে গত ৯ সেপ্টেম্বর মো. দেলোয়ার হোসাইন বাদী হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে ২ নম্বর আসামি করে ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় চাপাতি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি আনোয়ারা মেডিকেলে অবস্থান করছিলেন। এ সময় আনোয়ারা থানার এসআই মুবিন এবং হাজী এ আলী শপিং কমপ্লেক্সের দুজন ব্যবসায়ী তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই করলেই ঘটনার সত্যতা প্রমাণিত হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে নিজের রাজনৈতিক ক্যারিয়ার তুলে ধরে তিনি বলেন, ২০১৮ সালে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি মামলায় দুই মাস কারাবন্দি ছিলেন। এলাকায় চাঁদাবাজ, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে এই মামলা দিয়েছে।

তিনি এই হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102