রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব ডিম দিবস উদযাপন”রবীন্দ্র তীর্থে”মন্ত্রী রাজেশ মাহাতা – পটিয়ায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় নেই: এমপি এনামুল হক এনাম বোয়ালখালীর চন্ডীতীর্থ মেধস আশ্রমে দেবী পক্ষের সূচনা শুভ মহালায় পালিত দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম চায়ের চুমুকে পুজোর আড্ডা,গল্ফ গার্ডেন্সে নতুন রূপে ‘চুমুকের আয়োজন লংগদুতে উপজেলা যুবদলের সদস্য সচিব ছৈয়দ ইউনুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দুর্গা পূজা ঘিরে আনোয়ারা থানা প্রশাসনের মতবিনিময়

বোয়ালখালীতে ছেলেকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে
মোবারক হোসেন মুন্নাকে নিয়ে
মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মোবারক হোসেন মুন্নার পিতা মো:সেলিম সিকদার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মো:সেলিম সিকদার।
সংবাদ সম্মেলনে ৫নং সারোয়াতলী ইউনিয়ের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো:সেলিম সিকদার বলেন,গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আমার ছেলে মোবারক হোসেন মুন্না (২২) কে বড় দোকানের সামনে থেকে অতর্কীত আক্রমণ করে এলোপাথাড়ী মারধর করে এবং আমার ছেলেকে পল্লি বিদ্যুতের খাম্বার সাথে বাঁধে লাথি-উষ্টা, কিল-ঘুষি সহ লাঠিসোটা দিয়ে মারধর করে।

তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলেকে বৈদ্যুতিক খাম্বার সাথে গলায় শক্ত দঁড়ি পেঁচিয়ে প্রাণে হত্যা সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে চুরির মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা ও বানোয়াট জবান বন্ধির ভিডিও নেয়।

সংবাদ সম্মেলনে জেসমিন আকতার বলেন, আমার ছেলেকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমি ও আমার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে গায়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে।

তিনি আরো অভিযোগ করে বলেন, আমার ছেলেকে আটকে রেখে আমাদের কাছ থেকে সাদা কার্টিস পেপারে স্বাক্ষর নেয় এবং আমার ছেলের থেকে মিথ্যা ও বানোয়াট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মানহানী করবে,মারবে ও প্রাণে হত্যার ভয় -ভীতি দেখাচ্ছে।

সংবাদ সম্মেলনে মোবারক হোসেন মুন্না অভিযোগ করে বলেন,সাদেকুল ইসলাম বাবর,ইশতিয়াক উদ্দিন মাসুদ, সাদমান সিকদার ও মো: হেলাল এর নেতৃত্বে আমাকে চুরির অপবাদ দিয়ে অর্তকিত হামলা করে আমি এর সুষ্ঠ বিচার চাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102