বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আয়োজিত শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব শুরু দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান:সিলেটে রাষ্ট্রপতি গোসালডাঙ্গা গণেশ পূজা পরিদর্শনে সাধক ডালিম ব্রহ্মচারী লংগদুতে ইসলামী আন্দোলনের কান্ডারী হাফেজ ল আব্দুল মতিন ও মোহাম্মদ আলী যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন,ভিডিও ফুটেজ যাচাইয়ের দাবি বোয়ালখালীতে ছেলেকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সহ সর্বমোট ০৮ জন আটক কলকাতার মহাজাতি সদনে স্টেট মিডিয়া কনক্লেভ সেমিনার সম্পন্ন বিশেষ অবদানে চট্টগ্রাম জেলার পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসব আগামীকাল থেকে শুরু

বিশেষ অবদানে চট্টগ্রাম জেলার পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম তার হাতে সম্মাননা স্মারক ও নগদ পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ থানায় যোগদানের পর ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার, গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, একাধিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে থানা পুলিশ।
এছাড়া মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তার, চোরাই সিএনজি উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখায় তাকে এ বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, “এই অর্জন আমার একার নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিক-নির্দেশনা এবং থানার প্রতিটি অফিসার ও ফোর্সের আন্তরিক পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। এ পুরস্কার আমাকে জনগণের সেবায় আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
উল্লেখ্য, গত ৫ মে চট্টগ্রাম জেলা ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি ওয়াচ অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে চন্দনাইশ থানায় যোগদান করেন এস.এম দিদারুল ইসলাম সিকদার। দায়িত্ব গ্রহণের পরপরই মে মাসে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এবার সেপ্টেম্বর মাসে বিশেষ অবদানের জন্য পেলেন জেলার বিশেষ পুরস্কার।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102